September 30, 2026, 7:32 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবিতে সংবাদ সম্মেলন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : অনলাইনে নারী নির্যাতন, কুৎসা, গুজব ও সাম্প্রদায়িক উস্কানির প্রতিবাদে এবং হিন্দু পারিবারিক আইন সংস্কারের দাবি জানিয়েছে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ।

শুক্রবার প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান পরিষদের নেতারা।

বক্তারা বলেন, বাংলাদেশের হিন্দু, বৌদ্ধ ও বিভিন্ন আদিবাসী গোত্রের নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠীর সমঅধিকার এবং মানুষের মতো মর্যাদা নিয়ে বাংলাদেশ হিন্দু আইন সংস্কার পরিষদ কাজ করে আসছে। কিন্তু হিন্দু সমাজের মধ্যেই গজিয়ে ওঠা মৌলবাদী, প্রতিক্রিয়াশীল ও কায়েমী স্বার্থবাদী একটি মহল এসবের বিরুদ্ধাচরণ করছে। তারা আমাদের আন্দোলনের সমর্থক ও সহকর্মী বিশেষ করে সংগঠনের সাধারণ সম্পাদককে এবং নারীদের নানাভাবে ভয়ভীতি প্রদর্শন করে।

বক্তারা আরো বলেন,  ভারত, নেপাল এবং মরিশাসের হিন্দু আইনে লিঙ্গবৈষম্য না থাকলেও বাংলাদেশে প্রচলিত হিন্দু পারিবারিক আইনে নারী, প্রতিবন্ধী, দূরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ব্যক্তি (নারী-পুরুষ উভয়ে) এবং লিঙ্গবৈচিত্রময় জনগোষ্ঠী সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হচ্ছে। তাদের প্রতি নির্মম বৈষম্য বিরাজ করছে। তাই আমরা প্রচলিত হিন্দু আইন সংস্কারের দাবি জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পরিষদের সাধারণ সম্পাদক পুলক ঘটক,সহ সভাপতি সুভাশ সাহা,কোষাধ্যক্ষ পুলকা রাহা,সদস্য ভানুলাল দাস।

আজকের বাংলা তারিখ



Our Like Page