September 27, 2026, 10:07 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হিযবুত তাহরীরকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধ করল ভারত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : হিযবুত তাহরীরকে ‘সন্ত্রাসী সংগঠন’ হিসেবে নিষিদ্ধ ঘোষণা করল ভারত। বৃহস্পতিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক প্রজ্ঞাপনে কথা জানায়। এতে বলা হয়, জিহাদ ও সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে ভারতসহ বিশ্বব্যাপী ইসলামি রাষ্ট্র ও খিলাফত প্রতিষ্ঠা করতে চায় হিযবুত তাহ্‌রীর।

gnewsদৈনিক ইত্তেফাকের সর্বশেষ খবর পেতে Google News অনুসরণ করুন
প্রজ্ঞাপনে আরও বলা হয়, হিযবুত তাহ্‌রীর চরমপন্থা বিস্তারে যুক্ত রয়েছে। তারা সহজ–সরল তরুণদের আইএসের মতো সন্ত্রাসী সংগঠনে যোগ দিতে উদ্বুদ্ধ করায় নিয়োজিত রয়েছে। এ ছাড়া তারা সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তহবিল সংগ্রহ করছে।

পরে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দপ্তর এক্সে (সাবেক টুইটার) এক পোস্টে বলেছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা নীতি অনুসরণ করে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ হিযবুত তাহ্‌রীরকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে।

এর আগে গত ১৫ জানুয়ারি হিযবুত তাহরীরকে নিষিদ্ধ সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে ঘোষণা করে যুক্তরাজ্য। এছাড়াও বাংলাদেশ, রাশিয়া, তুরস্ক, মিসরসহ বিশ্বের কয়েকটি দেশে সংগঠনটিকে নিষিদ্ধ করা হয়েছে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page