April 25, 2026, 5:00 pm
শিরোনামঃ
বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী উপায় না পেয়েই তেলের দাম সমন্বয় করা হয়েছে : পরিবহন মন্ত্রী আগামী এক সপ্তাহের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হয়ে আসতে পারে : বিদ্যুৎ প্রতিমন্ত্রী চট্টগ্রামে দুর্বৃত্তদের গুলিতে যুবক নিহত পিরোজপুরে ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবক নিহত বাংলাদেশসহ ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র ইরানকে পারমাণবিক অস্ত্র পরিত্যাগ করতে হবে : মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধানের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক সক্ষমতার সামান্যই ব্যবহার করা হয়েছে : ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়
এইমাত্রপাওয়াঃ

হুন সেনের ছেলেকে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হিসেবে অনুমোদন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কম্বোডিয়ায় চার দশক ধরে ক্ষমতায় থাকা হুন সেনের ছেলে হুন মানেটকে দেশটির নতুন প্রধানমন্ত্রী ‘নিয়োগ’ দিয়েছেন রাজা নরোদম সিহামনি। তবে তার আগে মানেটকে সংসদে কনফিডেন্স ভোটে জিততে হবে।

মানেটকে নিয়োগ দেওয়া রাজার ডিক্রি জারির খবর হুন সেন তার টেলিগ্রাম চ্যানেলে প্রকাশ করেছেন।

সাবেক খেমার রুজ নেতা হুন সেন ১৯৮৫ সাল থেকে কম্বোডিয়া শাসন করেছেন। গতমাসে অনুষ্ঠিত নির্বাচনে জয়লাভের পর তিনি রাজনীতি থেকে অবসরে গিয়ে বড় ছেলের হাতে ক্ষমতা ছেড়ে দেওয়ার ঘোষণা দেন। ঐ নির্বাচনে হুন সেনের কম্বোডিয়ান পিপলস পার্টি সংসদের নিম্নকক্ষের ১২৫টি আসনের মধ্যে ১২০টি আসনে জিতেছে। বিরোধী দল ক্যান্ডেললাইট পার্টিকে নির্বাচনে অংশ নিতে দেওয়া হয়নি।

পশ্চিমা বিশ্ব এই নির্বাচনকে প্রতারণা বলে উল্লেখ করেছে। নির্বাচন শেষে কম্বোডিয়ায় কিছু ব্যক্তির ওপর ভিসা নিষেধাজ্ঞা দেয় যুক্তরাষ্ট্র। সেই সঙ্গে বিদেশি কিছু সহায়তা কর্মসূচি স্থগিত করে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার এক বিবৃতিতে বলেন, কম্বোডিয়ার নির্বাচন অবাধ ও সুষ্ঠু হয়নি। দেশটির প্রধানমন্ত্রী হুন সেনের সিপিপি দলের কোনো শক্ত বিরোধী দল নির্বাচনে ছিল না।

ক্ষমতায় থাকাকালে হুন সেন বিরোধী দলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন, তার চ্যালেঞ্জারদের দেশ ছাড়তে বাধ্য করেছেন এবং বাকস্বাধীনতা খর্ব করেছেন।

তার ছেলে মানেট একজন সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং দেশটির কাউন্টারটেররিজম বিভাগের প্রধান। গতমাসের নির্বাচনে তিনি একটি আসনে জয়ী হয়েছেন। ৪৫ বছর বয়সি মানেট যুক্তরাষ্ট্রের মিলিটারি একাডেমিতে প্রশিক্ষণ নিয়েছেন। তরুণ বয়সটা তিনি বিদেশেই কাটিয়েছেন।

তবে পশ্চিমে বেড়ে উঠলেও দেশ শাসনের সময় তিনি পশ্চিমা ধারার দিকে ঝুঁকবেন বলে বিশ্লেষকেরা আশা করছেন না। এছাড়া তার বাবা রাজনীতি থেকে সরে গেলেও প্রয়োজনে প্রভাব খাটাবেন বলে জানিয়েছেন।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page