September 26, 2026, 7:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে নিঝুম হত্যার সঙ্গে জড়িতদের ফাঁসির দাবিতে মানববন্ধন ঝিনাইদহের কালীগঞ্জে ট্রেনে কাটা পড়ে নারীর মৃত্যু যশোরে ট্রেনের ধাক্কায় ইজি বাইকের ২ যাত্রী নিহত যশোরের শার্শার বাগআঁচড়ায় আওয়ামী লীগের ওয়ার্ড সভাপতি আবু তালেব আটক ৩১ ডিসেম্বরের মধ্যে পুলিশ সদস্যদের পরিবর্তন দেখাতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী বেসামরিক পারমাণবিক সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সমঝোতা আওয়ামী লীগের কার্যক্রমে নিষেধাজ্ঞা প্রত্যাহারের সিদ্ধান্ত নেবে বাংলাদেশ সরকার : যুক্তরাষ্ট্র খেলার মাঠে অসুস্থ হয়ে উপসচিব আশরাফুল আফসারের মৃত্যু রংপুরে চড়ের প্রতিশোধে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করলো ছেলে নেত্রকোনায় নিখোঁজের ছয় দিন পর নারীর মাটিচাপা মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

হুমকি দেওয়া হলেই ব্যবহার ; রুশ পরমাণু অস্ত্রের প্রথম চালান বেলারুশে পৌঁছেছে : পুতিন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তার দেশের পরমাণু অস্ত্রের প্রথম চালান বেলারুশে পৌঁছেছে। তিনি আরো বলেছেন, রাশিয়ার ভূমি কিংবা রুশ জাতি হুমকির মুখে পড়লেই কেবল এই অস্ত্র ব্যবহার করা হবে।

মার্কিন সরকার অবশ্য বলেছে, চলমান ইউক্রেন যুদ্ধে রাশিয়া কিয়েভের বিরুদ্ধে পরমাণু অস্ত্র ব্যবহার করতে পারে- এমন কোনো লক্ষণ দেখা যায়নি।

বেলারুশ রাশিয়ার অন্যতম ঘনিষ্ঠ মিত্র এবং চলমান ইউক্রেন যুদ্ধে পর্দার অন্তরালে থেকে মস্কোকে সহযোগিতা করছে মিনস্ক।

প্রেসিডেন্ট পুতিন বলেছেন, বেলারুশে তার দেশের ট্যাকটিক্যাল পরমাণু অস্ত্র মোতায়েনের কাজ চলতি গ্রীষ্মের শেষ নাগাদ সমাপ্ত হবে। সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামে দেয়া বক্তৃতায় পুতিন আরো বলেন, যারা রাশিয়াকে কৌশলগতভাবে পরাজিত করার স্বপ্ন দেখে তাদেরকে প্রতিহত করার জন্য বেলারুশে পরমাণু অস্ত্র মোতায়েন করছে রাশিয়া।

রাশিয়ার পক্ষ থেকে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে কিনা- এমন প্রশ্নের উত্তরে পুতিন বলেন, “কেন বিশ্বের সবগুলো দেশকে হুমকি দেব? আমি এর আগেও বলেছি, পরমাণু অস্ত্র শুধু তখনই ব্যবহার করা হবে যখন মস্কো স্বার্থ হুমকিগ্রস্ত হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page