October 9, 2026, 7:17 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

হয়রানীমুক্ত ভূমি সেবা নিশ্চিতের আহ্বান জানালেন ঝিনাইদহ ৩ আসনের এমপি

স্টাফ রিপোর্টার : ঝিনাইদহের মহেশপুরে উৎসবমুখর পরিবেশে ৩ দিনব্যাপী ‘ভূমি সেবা মেলা-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। উপজেলা ভূমি অফিসের আয়োজনে এই মেলায় ভূমি সেবাকে সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার নানা উদ্যোগ তুলে ধরা হয়।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৩ আসনের এমপি মো. মতিয়ার রহমান। তিনি তার বক্তব্যে ভূমি সংক্রান্ত অফিসের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “সাধারণ মানুষ যেন ভূমি সেবা নিতে গিয়ে কোনো হয়রানির শিকার না হন, সেদিকে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা চালু হলে দুর্নীতি কমবে এবং জনগণ দ্রুত সেবা পাবে।”

উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন বলেন, মহেশপুরে জমির শ্রেণি পরিবর্তনের প্রবণতা উদ্বেগজনকভাবে বাড়ছে। কৃষিজমি রক্ষা ও ভূমি ব্যবস্থাপনায় শৃঙ্খলা ফেরাতে প্রশাসন আইন অনুযায়ী ব্যবস্থা নিচ্ছে। জনগণের জন্য ইউএনও ও এসিল্যান্ডের দপ্তরের দরজা সব সময় খোলা থাকবে বলেও তিনি উল্লেখ করেন।

সহকারী কমিশনার (ভূমি) ইসতিয়াক আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মহেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার (ওসি) মোহাম্মদ মেহেদী হাসান, মহেশপুর উপজেলা জামায়াতের আমির মো. ফারুক আহমেদ ও প্রেসক্লাব মহেশপুরের সভাপতি সরোয়ার হোসেন। আরও উপস্থিত ছিলেন আদর্শ প্রেসক্লাবের সভাপতি লুৎফর রহমান ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠান শেষে মেলায় বিভিন্ন ক্যাটাগরিতে অংশগ্রহণকারী ও সেবাগ্রহীতাদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page