April 7, 2026, 4:36 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

১২০০ কোটি ডলার মূল্যমানের নতুন তেলের খনি আবিষ্কার করল তুরস্ক

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিরনাক প্রদেশের গাবার পার্বত্য এলাকায় একটি নতুন তেলের খনি আবিষ্কার করেছে। এ খনিতে ১৫ কোটি ব্যারেল তেলের মজুদ রয়েছে বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট রজব তায়েব এরদোগান যার মূল্য ১২০০ কোটি ডলার।

গতকাল (সোমবার) তুর্কি মন্ত্রিসভার বৈঠকে এই তথ্য জানান প্রেসিডেন্ট এরদোগান। তিনি বলেন, তুরস্কের সমুদ্র উপকূলের বাইরে যে দশটি তেলক্ষেত্র রয়েছে এই খনিটি তার অন্যতম। এরদোগান বলেন, “আমরা এই খনির চারটি কূপ থেকে প্রতিদিন পাঁচ হাজার ব্যারেল তেল উৎপাদন করতে পারব যা মানের দিক দিয়ে খুবই উন্নত।” তিনি জানান, তুরস্ক ২০২১ সালে আরো যেসব তেলক্ষেত্র আবিষ্কার করেছে সেখান থেকে ৭১০ কোটি ব্যারেল তেল রিজার্ভে যুক্ত হবে।

এরদোগান বলেন, তুরস্ক দৈনিক তেলের উৎপাদন বাড়িয়ে এক লাখ ব্যারেলে নেয়ার পরিকল্পনা করেছে। পাশাপাশি সমুদ্রে তেল-গ্যাসের অনুসন্ধান জোরদার করবে।
তুরস্ক এই মুহূর্তে জ্বালানির জন্য রাশিয়া এবং ইরানের ওপরে দারুণভাবে নির্ভরশীল। এর মধ্যে শুধু রাশিয়া থেকেই শতকরা ৪৪ ভাগ গ্যাস আমদানি করে থাকে আংকারা।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page