April 12, 2026, 5:50 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

১২০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছে চীনের টেনসেন্ট

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চীনের প্রযুক্তি জায়ান্ট কোম্পানি টেনসেন্ট বলেছে, তারা গত বছর ১২০ জনেরও বেশি কর্মীকে বরখাস্ত করেছে। দুর্নীতি ও অর্থ আত্মসাতসহ তাদের কোম্পানির জালিয়াতি বিরোধী আইন লঙ্ঘন করায় তাদের চাকুরিচ্যুত করা হয়। খবর এএফপি’র।

হংকংয়ের তালিকাভূক্ত এ কোম্পানি বিশ্বের শীর্ষ ভিডিও গেম নির্মতা এবং জনপ্রিয় উইচ্যাটের মালিক যা দেশের প্রতিটি ফোনে ইনস্টল করা আছে।
রাষ্ট্রীয় গণমাধ্যমের খবরে বলা হয়, ২০২২ সালে টেনসেন্টের প্রতিষ্ঠাতা পনি মা (মা হূয়াতেং) তার কোম্পানির দুর্নীতির মাত্রা ‘চরম পর্যায়ে’ পৌঁছেছে বলে বর্ণনা করে এর বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
টেনসেন্ট জানায়, গত বছর ৭০টিরও বেশি আচরণবিধি লঙ্ঘনের খবর পাওয়া গেছে।
শুক্রবার প্রকাশিত এক বিবৃতিতে গ্রুপটি বলেছে, কোম্পানি থেকে ১২০ জনেরও বেশি লোককে বরখাস্ত করা হয়েছে। কোম্পানির আচরণবিধি লঙ্ঘন করায় তাদের চাকুরিচ্যুত করা হয়।
টেনসেন্টর বর্তমানে এক লাখেরও বেশি কর্মচারি রয়েছে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page