September 30, 2026, 5:46 am
শিরোনামঃ
যশোরে চুরি যাওয়া মোটরসাইকেল উদ্ধার ; চোর আটক যশোরের শার্শায় ইউনিয়ন কৃষক লীগের সাধারণ সম্পাদক মমিনুর আটক যশোরে নিজ স্ত্রীকে বন্ধুর সঙ্গে বিয়ে দেওয়ার পর যুবকের রহস্যজনক মৃত্যু ভারত থেকে ট্রাভেল পারমিটে বেনাপোল দিয়ে দেশে ফিরলেন দুই নারী যশোরে আওয়ামীলীগের আরও ৭ নেতাকর্মী আটক মাগুরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা একনেকে ১৫ হাজার ৮২৩ কোটি ৫৭ লাখ টাকার ১৩ প্রকল্প অনুমোদন প্রধানমন্ত্রীর ভারত সফরের চ্যালেঞ্জ সমাধানের চেষ্টা চলছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই : তথ্য উপদেষ্টা কিশোরগঞ্জে বাড়ির পাশের গাছে হাত-পা বাঁধা প্রবাসী যুবকের মরদেহ উদ্ধার
এইমাত্রপাওয়াঃ

১৪ দলের বাইরে অন্যকোন দলের সাথে আসন ভাগাভাগির কোন সুযোগ নেই : মাহবুবউল আলম হানিফ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  ‘বিএনপি এখন বাস ট্রাকে আগুন দিয়ে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখতে চাচ্ছে। এসব সন্ত্রাসী কর্মকান্ড করে তারা মূলত আরো জনবিচ্ছিন্ন হয়ে পড়ছে’ এমন মন্তব্য করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, বার বার সরকার পতনের কথা বলে বিএনপি নেতাকর্মীদের উজ্জীবিত করে রাখতে চায়।
হানিফ বলেন, নির্বাচন অবাধ সুষ্ঠু হবে। আওয়ামী লীগ ১৪ দলীয় জোটেই নির্বাচন করবে। ১৪ দলের বাইরে অন্যকোন দলের সাথে আসন ভাগাভাগির কোন সুযোগ নেই।
তিনি বলেন, আর নাশকতা যেগুলো হচ্ছে সেটা বন্ধ করতে আইনশৃঙ্খলা বাহিনী ইতিমধ্যে শক্ত পদক্ষেপ নিচ্ছে। যে এলাকায় নাশকতা হবে সেই এলাকার বিএনপি নেতাদের এর দায়ভার বহন করতে হবে। নাশকতা করলেই তাকে আইনের আওতায় আসতে হবে। আশা করছি দুই একটি কঠোর পদক্ষেপ নিলেই এই চোরাগুপ্তা নাশকতা বন্ধ হয়ে যাবে।
নিষেধাজ্ঞা নিয়ে নিয়ে স্বপ্ন দেখছে বিএনপি, তারা ভাবছে কোন বিদেশী প্রভূ তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। বিএনপির একটি গুজব সেল আছে এদের কাজই হলো গুজব সৃষ্টি করা। এগুলোর কোন ভিত্ত্বি নেই।
শনিবার দুপুরে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের কার্যালয়ে শহর ও সদর আওয়ামীলীগের বর্ধিত সভায় যোগ দেয়ার আগে হানিফ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বর্ধিত সভায় মাহবুবউল আলম হানিফ ছাড়াও বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলী, সিনিয়র সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, পৌর আওয়ামীলীগের সভাপতি তাইজাল আলী খান, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আ স ম আখতারুজ্জামান মাসুম।
অনুষ্টানটি পরিচালনা করেন পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান আতা ও সদর উপজেলা আওযামীলীগের সাধারণ সম্পাদক রেজাউল হক।
সভায় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কুষ্টিয়া সদর উপজেলা ১৩টি ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদক এবং পৌর ২১টি ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি, সাধারণ সম্পাদকগণ তাদের মতামত ব্যক্ত করেন।  ও অন্যান্য নেতাকর্মীরা।

আজকের বাংলা তারিখ



Our Like Page