February 26, 2026, 9:51 am
শিরোনামঃ
বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই একদিন বিশ্বজগতে আলো ছড়াবে : প্রধানমন্ত্রী ৯ বিশিষ্ট ব্যক্তি ও ব্যান্ড দলকে একুশে পদক দিলেন প্রধানমন্ত্রী পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি জাতীয় পুরস্কার সংক্রান্ত মন্ত্রিসভার কমিটি পুনর্গঠন করে গেজেট প্রকাশ ঝিনাইদহের কালীগঞ্জে সেপটিক ট্যাংক থেকে ৪ বছর বয়সী শিশুর বস্তাবন্দি লাশ উদ্ধার মাদারীপুরে গৃহবধূ হত্যা অভিযোগে স্বামী আটক ফেনীতে তাঁতি দল কর্মীকে কুপিয়ে হত্যার অভিযোগ যুক্তরাষ্ট্রের ইন্ধনে ইরানের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবারও‌ আন্দোলন ট্রাম্পের হামলার হুমকির মুখেই তৃতীয় দফার আলোচনায় বসছে যুক্তরাষ্ট্র-ইরান যুক্তরাষ্ট্রের সশস্ত্র অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ করেছে কিউবা
এইমাত্রপাওয়াঃ

১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী পাবেন উচ্চতর গ্রেড

অনলাইন সীমান্তবাণী ডেস্ক টাইম স্কেল ও সিলেকশন গ্রেড পাওয়া সরকারি কর্মকর্তা–কর্মচারীদের দুটি উচ্চতর গ্রেড পাওয়ার ক্ষেত্রে আর কোনো আইনি বাধা থাকল না। এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে, যা সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের একটি গুরুত্বপূর্ণ দাবির নিষ্পত্তি করেছে।মঙ্গলবার (১৫ জুলাই) আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মো. আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন বেঞ্চ ১৮ পৃষ্ঠার এই রায় প্রকাশ করে। এর আগে, চলতি বছরের ৩০ এপ্রিল হাইকোর্টের সংশ্লিষ্ট রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল নিষ্পত্তি করে সংশোধিত রায় দেন আপিল বিভাগ।

রায়ে বলা হয়, ২০১৫ সালের জাতীয় বেতন স্কেল অনুযায়ী উচ্চতর গ্রেডের যে বিধান রয়েছে, তা অক্ষুণ্ণ থাকবে। অর্থাৎ, অর্থ মন্ত্রণালয়ের জারি করা ‘স্পষ্টীকরণ’ পরিপত্রের প্যারা-‘গ’ অবৈধ ঘোষণা করা হয়েছে। ওই প্যারার মাধ্যমে বলা হয়েছিল—একজন কর্মকর্তা যদি টাইম স্কেল ও সিলেকশন গ্রেড একাধিকবার পেয়ে থাকেন, তবে তিনি উচ্চতর গ্রেড পাবেন না। তবে এখন সেই বিধান বাতিল হওয়ায় এমন কর্মকর্তা-কর্মচারীরাও উচ্চতর গ্রেড পাবেন।

রিটকারী পক্ষের আইনজীবী ইব্রাহিম খলিল বলেন, “এই রায়ের ফলে প্রায় ১৫ লাখ সরকারি কর্মকর্তা-কর্মচারী উপকৃত হবেন। যারা ২০১৫ সালের আগে টাইম স্কেল বা সিলেকশন গ্রেড পেয়েছিলেন, তারা এখন দুটি উচ্চতর গ্রেড পাওয়ার সুযোগ পাবেন।”

২০১৫ সালে জাতীয় বেতন স্কেল কার্যকর হওয়ার পর পরবর্তী বছরে অর্থ মন্ত্রণালয়ের ‘স্পষ্টীকরণ’ পরিপত্র জারির মাধ্যমে বহু কর্মকর্তা-কর্মচারী উচ্চতর গ্রেড থেকে বঞ্চিত হন। এতে অসন্তোষ দেখা দিলে একাধিক রিট দায়ের হয় হাইকোর্টে। হাইকোর্টে রিটকারীদের পক্ষে রায় গেলেও রাষ্ট্রপক্ষ আপিল করে। সেই আপিলেরই পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হলো আজ।

বিশেষজ্ঞরা বলছেন, এই রায় সরকারি চাকরির পে-স্ট্রাকচারে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক হয়ে থাকবে।

আজকের বাংলা তারিখ

February ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jan    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮  


Our Like Page