October 17, 2026, 3:18 am
শিরোনামঃ
যশোরে ৮ টি ককটেলসদৃশ বোমা উদ্ধার যশোরে পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত ফ্যাসিবাদের আমলে স্বজনপ্রীতি ও দুর্নীতিতে সব প্রতিষ্ঠান ধ্বংস হয়েছে : রাষ্ট্রপতি দুর্নীতির বিরুদ্ধে তরুণদের সোচ্চার হওয়ার আহ্বান ডেপুটি স্পিকারের মোটরসাইকেল চালকদের জন্য জরুরি নির্দেশনা কক্সবাজারের নাফ নদী থেকে গুলিবিদ্ধ যুবকের মরদেহ উদ্ধার নারায়ণগঞ্জে ভাড়া বাসা থেকে শ্রমিকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার জাপানকে টপকে বিশ্বের চতুর্থ বৃহৎ অর্থনীতি হতে যাচ্ছে ভারত : আইএমএফ বাংলাদেশের আদলে সরকার পরিবর্তনের ষড়যন্ত্র চলছে : ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনীতিতে কাউকেই বিশ্বাস করি না : ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করেছে তিউনিসিয়া সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : উত্তর আফ্রিকার দেশ তিউনিসিয়ায় আন্দোলন করায় ১৭ হাজার শিক্ষকের বেতন বন্ধ করে দিয়েছে সরকার। শুধু তাই নয়, ৩৫০টি স্কুলের প্রধান শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। বেতন বাড়ানোর দাবিতে বড় ধরনের বিক্ষোভের জেরেই তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছে কর্তৃপক্ষ।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, বেতন-ভাতা স্থগিতে তিউনিসিয়ার প্রাথমিক বিদ্যালয়ের প্রায় ৩০ শতাংশ শিক্ষকের মারাত্মক ক্ষতির মুখে পড়ার শঙ্কা রয়েছে। দেশটির অর্থনৈতিক ও রাজনৈতিক পরিস্থিতি চরম সংকটে থাকা অবস্থাতেই এমন বিতর্কিত পদক্ষেপ নেওয়া হয়েছে।

এই পদক্ষেপের ফলে পুরো দেশের শিক্ষকদের আরো খেপিয়ে তুলবে। অন্যান্য ইস্যুতে আন্দোলন করে আসা মানুষও যোগ দিতে পারে। তাতে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে। প্রতিবাদের অংশ হিসেবে স্কুলে শিক্ষার্থীদের গ্রেড দেবে না বলে জানিয়েছে শিক্ষকরা।

এ ঘটনায় শিক্ষামন্ত্রী মোহাম্মদ আলী বাগদির বলেন, ‘স্কুলশিক্ষার্থীদের গ্রেড না দেওয়া কার্যত বিপর্যয়ের ঘটনা। যা শিশুশিক্ষার্থীদের বিরুদ্ধে এক ধরনের অপরাধ। এ ঘটনায় উদ্বেগ জানিয়ে ইউনিয়নের কর্মকর্তা ইকবাল আজাবি বলেন, সরকারের লক্ষ্য হচ্ছে শিক্ষকদের অনাহারে রাখা।

আন্দোলনের কারণে আগামী স্কুল মৌসুমটা কঠিন হবে। অনেক স্কুলের শিক্ষক তাদের পদত্যাগপত্র জমা দিতে শুরু করেছে।

আজকের বাংলা তারিখ

  • ১৭ই অক্টোবর, ২০২৬
  • ২রা কার্তিক, ১৪৩৩
  • ৫ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page