March 26, 2026, 5:17 pm
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

১৮ এপ্রিল সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে তেহরানে মহড়া দেবে ৪০টি যুদ্ধবিমান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামীকাল (মঙ্গলবার) ইরানের রাজধানী তেহরানের আকাশে অন্তত ৪০টি যুদ্ধবিমান উড়বে বলে জানিয়েছেন দেশটির বিমান বাহিনী প্রধান ব্রিগেডিয়ার জেনারেল হামিদ ওয়াহেদি।

তিনি বলেছেন, ইরানের সশস্ত্র বাহিনী দিবসে এদেশের বিমান শক্তি প্রদর্শন করা হবে এসব যুদ্ধবিমান উড্ডয়নের মূল লক্ষ্য।

আগামীকাল ১৮ এপ্রিল ইরানে সশস্ত্র বাহিনী দিবস উদযাপিত হবে। ওই দিবস উপলক্ষে ইরানের সশস্ত্র বাহিনী দেশের বিভিন্ন স্থানে বড় ধরনের কয়েকটি প্যারেডের আয়োজন করবে।

জেনারেল ওয়াহিদি বলেন, ইরানের বিমান বাহিনী দেশের সম্মান ও মর্যাদা সমুন্নত রাখার জন্য এ পর্যন্ত যথাসাধ্য চেষ্টা করেছে। ইসলামি প্রজাতন্ত্র প্রতিষ্ঠার শুরু থেকে এই বাহিনী নিজের দায়িত্ব পালন করতে গিয়ে বিভিন্ন ধরনের অভিযান ও মিশন পরিচালনা করেছে।

ইরানের বিমান বাহিনীর কমান্ডার বলেন, সর্বোচ্চ নেতার প্রজ্ঞাপূর্ণ দিকনির্দেশনায় মধ্যপ্রাচ্যে ইরানের সম্মান ও শক্তিমত্তা কতখানি বৃদ্ধি পেয়েছে তা প্রদর্শন করতে চায় তার বাহিনী।

জেনারেল ওয়াহিদি বলেন, এ বছরের সশস্ত্র বাহিনী দিবসের প্যারেড হবে বিগত বছরগুলোর তুলনায় ব্যতিক্রমধর্মী।এতে ৪০টির বেশি যুদ্ধবিমান প্রদর্শন করা হবে যেগুলোর মধ্যে থাকবে সায়েক্কে, কোসার, এফ৪, এফ৫, এফ১৪, এফ৭, মিগ-২৯ এবং সুখোই-২৪।

১৯৭৯ সালের ১১ ফেব্রুয়ারি ইরানে ইসলামি বিপ্লব বিজয়ী হওয়ার দুই মাস পর একই বছরের ১৮ এপ্রিল দেশের সশস্ত্র বাহিনীর একদল কমান্ডার ইসলামি বিপ্লবের মহান নেতা ইমাম খোমেনী (রহ.)-এর সঙ্গে সাক্ষাৎ করেন। ওই দিনটিকে স্মরণীয় করে রাখতে ইমামের নির্দেশে ১৮ এপ্রিল সশস্ত্র বাহিনী দিবস হিসেবে উদযাপন শুরু হয়।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page