August 7, 2026, 4:39 pm
শিরোনামঃ
কক্সবাজারে হবে আঞ্চলিক রাসায়নিক পরীক্ষাগার ; কমবে মাদক মামলার জট : স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরে বিচারিক প্রক্রিয়া অনুসরণ করুক : আইনমন্ত্রী ভিন্নমতকে সম্মান করাই গণতন্ত্রের অন্যতম ভিত্তি : স্থানীয় সরকারমন্ত্রী সিলেটের ওসমানী নগরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত রাজশাহীতে ডিবি পরিচয়ে চাঁদাবাজির অভিযোগে দুই যুবককে আটক করে গণধোলাই দিলো স্থানীয়রা অন্ধকারে মোজতবা খামেনির সঙ্গে বৈঠক ; আসল মানুষ কিনা প্রশ্ন ইরানের প্রেসিডেন্টের ইরানের বিরুদ্ধে বাংলাদেশ-পাকিস্তানসহ ১৩ দেশের জোট ইসরায়েলের শান্তি প্রতিষ্ঠার কোনো পরিকল্পনা নেই : তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী ‌ নদীদূষণ রোধে সমন্বিত পদক্ষেপ গ্রহণে অবহেলার সুযোগ নেই : প্রধানমন্ত্রী দুর্ঘটনায় আহতদের জরুরি চিকিৎসায় সব হাসপাতালে সার্কুলার জারির নির্দেশ দিলো হাইকোর্ট
এইমাত্রপাওয়াঃ

১ হাজার ২০০ কোটি টাকা কর দাবির বিরুদ্ধে ড. ইউনূসের রিট শুনানীতে নতুন বেঞ্চ নির্ধারণ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বাংলাদেশের  কুখ্যাত সূদখোর ড. মুহাম্মদ ইউনূসের গড়ে তোলা গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের কাছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আয়কর দাবির বিরুদ্ধে বিভিন্ন সময়ে করা ১৩টি রিট মামলা নিষ্পত্তি করতে হাইকোর্টে নতুন বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি।

মঙ্গলবার (৬ জুন) সন্ধ্যায় গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের আইনজীবী সরদার জিন্নাত আলী এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, রিট মামলাগুলো নিষ্পত্তির জন্য বিচারপতি মোহাম্মদ খুরশীদ আলম সরকার ও বিচারপতি সরদার মো. রাশেদ জাহাঙ্গীরের হাইকোর্ট বেঞ্চ নির্ধারণ করে দিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। এখন মামলাগুলো কার্যতালিকায় আসলে শুনানির জন্য তারিখ নির্ধারণ করবে এই বেঞ্চ।।

গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা ড. মুহাম্মদ ইউনূস গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্টের চেয়ারম্যান ও ট্রাস্টি। ২০১৫ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত বিভিন্ন অর্থবছরে এ দুই প্রতিষ্ঠানের কাছে প্রায় ১ হাজার ২০০ কোটি টাকা আয়কর পাওয়ার দাবি করে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এ দাবি চ্যালেঞ্জ করে ২০১৭, ২০১৯ ও ২০২০ সালে হাইকোর্টে পাঁচটি রিট দায়ের করে গ্রামীণ কল্যাণ ও গ্রামীণ টেলিকম ট্রাস্ট কর্তৃপক্ষ। বাকি আটটি রিট আয়কর আপিল ট্রাইব্যুনালের আদেশের বিরুদ্ধে করা। ২০১৫ থেকে ২০১৯ সালের মধ্যে এসব রিট মামলা দায়ের করা হয়।

গত ৯ মে এসব মামলার শুনানি নিতে অপারগতা জানিয়ে মামলাগুলো কার্যতালিকা থেকে বাদ দেন বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল ইসলামের বেঞ্চ। তখন রাষ্ট্রপক্ষ মামলাগুলো নিষ্পত্তি করতে বিচারপতি ইকবাল কবির ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের বেঞ্চে নিয়ে যান। সোমবার (৫ জুন) এই বেঞ্চে শুনানির সময় মামলাগুলো শুনতে অপারগতা প্রকাশ করেন এই দুই বিচারপতিও।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল সাংবাদিকদের বলেন, বেঞ্চে মামলাগুলোর শুনানি চলছিল। প্রতিষ্ঠান দুটির আইনজীবী শুনানির এক পর্যায়ে আদালতের দৃষ্টি আকর্ষণ করে বলেন, বেঞ্চের কনিষ্ঠ বিচারপতি একসময় এসব মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন। তাই এই বেঞ্চে মামলাগুলোর শুনানি ঠিক হবে কি না? এ প্রশ্নে বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি বলেন, শুনানি করতে কোনো সমস্যা নেই। যেহেতু প্রশ্ন উঠেছে তাই মামলাগুলো নতুন বেঞ্চে শুনানির জন্য প্রধান বিচারপতির কাছে পাঠিয়ে দেন তিনি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page