March 12, 2026, 7:21 am
শিরোনামঃ
মন্ত্রী-এমপিদের চলনে-বলনে মার্জিত থাকতে বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান বৃহস্পতিবার বেশ কিছু ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হবে : স্বরাষ্ট্রমন্ত্রী সংসদ অধিবেশন ঘিরে আশপাশে সভা-সমাবেশ ও অস্ত্র বহন নিষিদ্ধ ঢাকা-১৩ আসনের নির্বাচনের ফলাফল চ্যালেঞ্জ করে মামুনুল হকের রিট ভোট কারচুপির অভিযোগে হাইকোর্টে মামলা করলেন ৫ আসনের প্রার্থী ময়মনসিংহে ধানক্ষেত থেকে নবজাতক কন্যা উদ্ধার মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র ৪০ বসতঘরে আগুন ও লুটপাট করে চাঁপাইনবাবগঞ্জে টয়লেটের সেপটিক ট্যাংক থেকে গৃহবধূর ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র প্রতিহতের দাবি করেছে সৌদি আরব ইরানের নতুন সর্বোচ্চ নেতাকে সমর্থন জানিয়েছে উত্তর কোরিয়া
এইমাত্রপাওয়াঃ

১.৭ ট্রিলিয়ন ডলারের ব্যয় বিলে স্বাক্ষর করলেন বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বৃহস্পতিবার ১.৭ ট্রিলিয়ন ডলার ব্যয়ের একটি বিলে স্বাক্ষর করেছেন। আগামী অর্থ বছরজুড়ে এ তহবিল থেকে মার্কিন সরকারের বিভিন্ন খাতে ব্যয়ের অর্থের যোগান দেওয়া হবে। বিশেষকরে এ তহবিলে ইউক্রেন যুদ্ধ প্রচেষ্টার জন্য আরেকটি বড় প্যাকেজ অন্তর্ভূক্ত রয়েছে। খবর এএফপি’র।

এ বিলে নিজের স্বাক্ষর করার একটি ছবি ইউএস ভার্জিন দ্বীপপুঞ্জের সেন্ট ক্রয়েক্সে নববর্ষের ছুটিতে থাকা বাইডেন টুইট করেছেন।

বাইডেন টুইটার বার্তায় বলেন, ‘এ তহবিল থেকে চিকিৎসা গবেষণা, নিরাপত্তা, স্বাস্থ্যসেবা, দুর্যোগ এবং নরীদের বিরুদ্ধে সহিংসতা  মোকাবেলার কর্মসূচির জন্য অর্থায়ন করা হবে। এ তহবিল থেকে ইউক্রেনকে বড় ধরনের সহায়তা করা হবে।’

সমানভাবে বিভক্ত কংগ্রেসে রিপাবলিকান সমর্থনে বিলটি পাস হয় এবং এর মধ্যদিয়ে বাইডেন তার দ্বিতীয় বছরের অফিস শেষ করার সময় আরেকটি আইনসভা জয়ের লক্ষ্য অর্জন করলেন।

এ তহবিলে ইউক্রেনের জন্য জরুরি সামরিক ও অর্থনৈতিক সহায়তার জন্য ৪৫ বিলিয়ন ডলার রাখা হয়েছে। যুক্তরাষ্ট্রের এমন সহায়তায়  কিয়েভ রাশিয়ার ব্যাপক আগ্রাসন মোকাবেলা করে চলেছে। এক্ষেত্রে মার্কিন সাহায্য বাড়ানোর আবেদন জানাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এই মাসের শুরুর দিকে ওয়াশিংটন সফর করেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page