April 7, 2026, 1:34 pm
শিরোনামঃ
খাল খননে যশোরে সফরে প্রধানমন্ত্রী আল্টিমেটাম রাজপথে দেওয়া যায় সংসদে নয় : স্পিকার ১ লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের উদ্যোগ নেওয়া হচ্ছে : স্বাস্থ্যমন্ত্রী জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে : জ্বালানি মন্ত্রী ভর্তুকি দিয়ে জ্বালানির চাপ সামাল দিতে কাজ করছে সরকার : তথ্য ও সম্প্রচার উপদেষ্টা হত্যা চেষ্টা মামলায় সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর নির্দেশ রাজশাহীতে নিখোঁজের একদিন পর পুকুর থেকে যুবকের মরদেহ উদ্ধার ফেনীতে সরকারি প্রাথমিকে মিডডে মিলে শিক্ষার্থীরা পেল পঁচা বনরুটি চীনে নতুন জ্বালানি ব্যবস্থার কথা ভাবছেন প্রেসিডেন্ট শি জিনপিং যুদ্ধ ব্যবস্থাপনায় নিয়ন্ত্রণ হারিয়েছেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

২০২৩ সালে যুক্তরাজ্যে কমবে প্রবৃদ্ধি ; বাড়বে বেকারত্ব

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী বছর ব্রিটেনের অর্থনীতি শূন্য দশমিক চার শতাংশ সংকোচিত হওয়ার পথে। দেশটিতে একদিকে রয়েছে উচ্চ মূল্যস্ফীতি অন্যদিকে কোম্পানিগুলো বিনিয়োগ বন্ধ করে রেখেছে। বলা হচ্ছে, সেখানে অর্থনীতিতে দীর্ঘমেয়াদে নেতিবাচক প্রবণতা থাকবে। সোমবার (৫ ডিসেম্বর) কনফেডারেশন অব বিজনেস ইন্ডাস্ট্রি (সিবিআই) এক পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে। খবর রয়টার্সের।

সিবিআইয়ের মহাপরিচালক টনি ড্যানকার বলেন, যুক্তরাজ্যে বর্তমানে নানা ক্ষেত্রে অস্থিতিশীলতা রয়েছে। এর মধ্যে রয়েছে আকাশচুম্বী মূল্যস্ফীতি, নিম্নমুখী সূচক, উৎপাদন ও বিনিয়োগে পতন। কোম্পানিগুলোর যথেষ্ট সম্ভাবনা রয়েছে কিন্তু নেতিবাচক সূচকগুলো ২০২৩ সালের বিনিয়োগে বাধা হয়ে দাঁড়িয়েছে।

সিবিআই চলতি বছরের জুনে যে পূর্বাভাস দিয়েছিলে পরিস্থিতি তার চেয়ে এখন খারাপ। তখন ২০২৩ সালের জন্য এক দশমিক শূন্য শতাংশ প্রবৃদ্ধির পূর্বাভাস দেওয়া হয়েছিল। তাছাড়া দেশটির জিডিটি ২০২৪ সালের মাঝামাঝি সময়ের আগে করোনা মহামারির আগের লেভেলে আসবে না বলেও মনে করা হচ্ছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার পরই তীব্র জ্বালানি সংকটে পড়ে ব্রিটেন। বেড়ে যায় গ্যাস ও তেলের দাম। এতে মানুষের জীবনযাত্রার ব্যয় প্রায় অসহনীয় পর্যায়ে পৌঁছেছে। তাছাড়া করোন মহামারির পর শ্রমবাজারও ঘুরে দাঁড়ায়নি। এমন পরিস্থিতির মধ্যেই ধারাবাহিকভাবে কমছে বিনিয়োগ ও উৎপাদন।

সিবিআই জানিয়েছে, ২০২৩ সালে দেশটিতে বেকারত্বের হার দাঁড়াতে পারে পাঁচ শতাংশে। বর্তমানে যুক্তরাজ্যে বেকারত্বের হার তিন দশমিক ছয় শতাংশ।

চলতি বছরের অক্টোবরে যুক্তরাজ্যের মূল্যস্ফীতি ৪১ বছরের মধ্যে বেড়ে ১১ দশমিক এক শতাংশ হয়, যা ভোক্তাদের চাহিদায় প্রভাব ফেলেছে। সিবিআইয়ের পূর্বাভাসে বলা হয়েছে, আগামী বছর এটি সাত শতাংশের নিচে চলে আসবে। আর ২০২৪ সালে আসবে তিন শতাংশের নিচে।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page