October 11, 2026, 1:09 pm
শিরোনামঃ
বর্জ্য থেকে জ্বালানি তেল উৎপাদন প্রকল্প বাস্তবায়নে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর মক্কা-মদিনার নিরাপত্তায় কোনো আপস নয় : পররাষ্ট্র প্রতিমন্ত্রী অন্যায়কারীদের কোনো দলীয় পরিচয় থাকতে পারে না : ক্রীড়া প্রতিমন্ত্রী খুলনায় পুলিশ সদস্যদের রাতে একা চলাচল না করার নির্দেশ জামালপুরে জমির বিরোধে দুপক্ষের সংঘর্ষে ১ জন নিহত রাজশাহীতে প্রথম স্ত্রীর বাড়িতে যাওয়ায় স্বামীর গোপনাঙ্গ কেটে দিলেন দ্বিতীয় স্ত্রী খামেনিকে হত্যা করা একটি ‘ভুল’ সিদ্ধান্ত ছিল : ইসরায়েলের বিরোধী দলের নেতা ১২ অক্টোবর দিল্লিতে বড় বিক্ষোভের ডাক ইন্ডিয়া জোটের জ্ঞানেশের বিদায় ও মোদি সরকারের পতন অনিবার্য ; এরপর শুরু হবে গণতন্ত্র মেরামতের কাজ : রাহুল গান্ধী ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য
এইমাত্রপাওয়াঃ

২০২৩-২০২৪ বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  শিক্ষার মান উন্নয়ন, প্রয়োজনীয় অবকাঠামো তৈরি এবং দক্ষ জনশক্তি গড়ে তুলতে আসছে বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

তারা বলছেন, শিক্ষকদের যুগোপযোগী প্রশিক্ষণ এবং পেশাটিকে আকর্ষণীয় করতে তাদের মানমর্যাদা বৃদ্ধির ওপরও জোর দিতে হবে। এদিকে, আসন্ন বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ৬২ শতাংশ বাড়ছে শিক্ষাখাতের বরাদ্দ।

জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতি বিষয়ক সংস্থা ইউনেস্কোর পর্যবেক্ষণ ও সুপারিশ অনুসারে, একটি দেশের শিক্ষাখাতে বরাদ্দ হওয়া উচিত বাজেটের ২০ শতাংশ অথবা মোট জিডিপির ৬ ভাগ। কিন্তু সম্পদের সীমাবন্ধতাসহ নানা কারণে দেশের শিক্ষাখাত কখনো জিডিপির ৩ শতাংশের বেশি বরাদ্দ পায়নি।

চলতি অর্থবছরের বাজেটে শিক্ষাখাতে বরাদ্দ দেয়া হয় ৮১ হাজার ৪৪৯ কোটি টাকা। যা আগের অর্থবছরে ছিল ৭১ হাজার ৯৫৪ কোটি টাকা। টাকার অংক বিবেচনায় প্রতি অর্থবছরে শিক্ষাখাতে বরাদ্দের পরিমাণ বাড়লেও বাজেটের আকারের অনুপাতে তা মোটেও সন্তোষজনক নয়। বলছেন বিশেষজ্ঞরা।

শিক্ষার উন্নয়ন ও গুনগত মান বাড়াতে এখাতে জিডিপির ৬ ভাগ বিনিয়োগ চান শিক্ষাবিদরাও। সেই সাথে শিক্ষক পেশাকে আকর্ষণী করতে শিক্ষকদের মান-মর্যাদা বৃদ্ধি এবং উন্নত প্রশিক্ষণও জরুরি বলছেন তারা।

বাজেটে শিক্ষাখাতকে যথাযথ গুরুত্ব না দিলে দেশে দক্ষ ও মেধারী মানবসম্পদ তৈরি সম্ভভ হবে না। তাই দেশের শিল্প ও সেবা খাতের চাহিদা পূরণ, গবেষণা, আত্মকর্মসংস্থানের মাধ্যমে উদ্যোক্তা সৃষ্টি এবং দক্ষ জনশক্তি রপ্তানির সুযোগ বাড়াতে শিক্ষায় বাড়তি মনোযোগ দেয়ার বিকল্প দেখছেন না বিশেষজ্ঞরা।

এদিকে, আসছে ২০২৩-২৪ অর্থবছরের বাজেটের এডিপিতে শিক্ষাখাতে বরাদ্দ রাখা হচ্ছে ২৯ হাজার ৮৮৯ কোটি টাকা। চলতি অর্থবছরের ১৮ হাজার ৪৩১ কোটি টাকার চেয়ে যা প্রায় ৬২ শতাংশ বেশি।

আজকের বাংলা তারিখ

  • ১১ই অক্টোবর, ২০২৬
  • ২৬শে আশ্বিন, ১৪৩৩
  • ২৯শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page