August 24, 2026, 6:26 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে মাদকবিরোধী অভিযানে দুই মাদকসেবী আটক ; বিভিন্ন মেয়াদে কারাদণ্ড যশোরে ১৩ বছর পর শাহীন চাকলাদারসহ ৮ জনের বিরুদ্ধে হত্যাচেষ্টা মামলা যশোরের বেনাপোলে ভালোবাসার ডালি নিয়ে মানুষের দুয়ারে ইমদা নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুলকে বিকল্পধারা বাংলাদেশের অভিনন্দন নিষিদ্ধ সংগঠন ছাড়া সভা-সমাবেশ ও সমালোচনার অধিকার সবার : আইনমন্ত্রী বাড়ি বাড়ি স্বাস্থ্য পরীক্ষা ও ইউনিয়নে হবে হেলথ হাব : স্বাস্থ্যমন্ত্রী ভারতীয় বিদ্যুৎ আমদানিতে যুক্ত হচ্ছে নতুন চার্জ বগুড়ায় সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে যুবলীগ নেতাকে কুপিয়ে হত্যা উত্তেজনা কমানোর বৈঠকের পরদিনই সিরিয়ায় ইসরায়েলি অভিযান
এইমাত্রপাওয়াঃ

২০২৪ সালে ঢাকার খিলক্ষেত থানা থেকে লুট হওয়া অস্ত্র চাঁদপুরে উদ্ধার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকার খিলক্ষেত থানা থেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় লুট হওয়া পুলিশের দুটি আগ্নেয়াস্ত্র চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় উদ্ধার করা হয়েছে। অভিযানটি শুক্রবার (২ জানুয়ারি) রাত ৮টার দিকে শাহরাস্তি পৌরসভার পশ্চিম উপলতার উদ্দিন ব্যাপারী বাড়িতে পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে একটি ৯ এমএম পিস্তল, একটি ৭.৬২ চায়না পিস্তল, চারটি ম্যাগাজিন, ৩০ রাউন্ড গুলি, পুলিশের পোশাক, বেল্ট, চশমা, বডি ক্যামেরা, গ্যাস মাস্ক এবং বেশ কয়েকটি মুঠোফোনসহ অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযানের সময় আলমগীর হোসেনের স্ত্রী লাভলী বেগম (৪০) ও ছেলে মো. ফয়সাল হোসেন ওরফে শাকিলকে (২১) আটক করা হয়েছে।

স্থানীয়রা জানান, মোবাইল চুরি হওয়ায় বাড়িটি তল্লাশি করার সময় একটি পুরোনো গিটারের ভেতর পিস্তল দেখতে পান। এরপর পুলিশকে খবর দেওয়া হলে পুরো ঘর তল্লাশি করে অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়।

চাঁদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) লুৎফর রহমান বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে লুট হওয়া অস্ত্র উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে আটক আসামিদের আদালতে সোপর্দ করা হবে। জিজ্ঞাসাবাদে লাভলী বেগম স্বীকার করেছেন, এসব অস্ত্র ২০২৪ সালের ৫ আগস্ট খিলক্ষেত থানা থেকে লুট হয়।’

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page