October 12, 2026, 4:02 pm
শিরোনামঃ
নারী-শিশুর সহিংসতা ও যৌন হয়রানিতে ‘জিরো টলারেন্স’ কঠোরভাবে বাস্তবায়নের বিকল্প নেই : রাষ্ট্রপতি রোহিঙ্গাদের দীর্ঘ অবস্থানে অর্থনীতি ও পরিবেশে চাপ বাড়ছে : প্রধানমন্ত্রী নারীর ক্ষমতায়নকে কেবল একটি সাধারণ ধারণা হিসেবে দেখলে হবে না : গণশিক্ষা প্রতিমন্ত্রী মধ্যপ্রাচ্যের পরিস্থিতিতে সৌদিতে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান রংপুরে কাঁঠাল গাছ থেকে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার সিলেটে স্ত্রীর ছবি তোলার প্রতিবাদ করায় যুবককে ছুরিকাঘাতে হত্যা সিইসি জ্ঞানেশ কুমারের ঘুম উড়ে গেছে : রাহুল গান্ধী  এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি দিলো ইয়েমেন বিদ্রোহী গোষ্ঠী  ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির অক্টোবর মাসের মাসিক সভা অনুষ্ঠিত ভারতে উচ্চস্বরে আজান দেওয়ায় মুয়াজ্জিন আটক
এইমাত্রপাওয়াঃ

২১ আগস্ট গ্রেনেড হামলা মামলায় তারেক ও বাবরের খালাসের রায় সুপ্রিম কোর্টে বহাল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরসহ ৪৯ জনকে খালাস দেওয়া হাইকোর্টের রায় বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।

আজ (বৃহস্পতিবার) আপিল বিভাগের ছয় সদস্যের বেঞ্চ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ জানিয়ে রাষ্ট্রপক্ষের দায়ের করা আপিল খারিজ করে দেন।

রায় ঘোষণার সময় এক পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট জানান, তিন আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি একই দিনে রেকর্ড করা হয়েছিল, যা খুবই অস্বাভাবিক। দেশের সর্বোচ্চ আদালত আরও নির্দেশ দেন, মামলার সঙ্গে জড়িত যারা এখনো কারাগারে আটক আছেন তাদের মুক্তি দিতে। পাশাপাশি হাইকোর্টের সেই পর্যবেক্ষণও সরিয়ে ফেলার নির্দেশ দেন, যেখানে বলা হয়েছিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় চাইলে মামলাগুলোর পুনঃতদন্ত করতে পারে।

এর আগে গত বছরের ১ ডিসেম্বর হাইকোর্ট তারেক ও বাবরসহ এই মামলার ৪৯ আসামিকে খালাস দেন। ওই রায়ে ২০০৪ সালে আওয়ামী লীগের জনসভায় গ্রেনেড হামলার ঘটনায় ট্রায়াল কোর্টের দেওয়া দণ্ডাদেশ বাতিল করা হয়েছিল।

ডেথ রেফারেন্স ও দণ্ডপ্রাপ্তদের করা আপিল শুনানি শেষে এই খালাসের রায় দেন আদালত। পরে রাষ্ট্রপক্ষ হাইকোর্টের রায় চ্যালেঞ্জ করে আপিল বিভাগে আপিল করে।

আজকের বাংলা তারিখ

  • ১২ই অক্টোবর, ২০২৬
  • ২৭শে আশ্বিন, ১৪৩৩
  • ১লা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page