September 21, 2026, 6:58 pm
শিরোনামঃ
মাগুরার শতখালী দারুল উলুম দাখিল মাদরাসার সুপারের বিরুদ্ধে নানা অনিয়ম-দুর্নীতির অভিযোগ যশোরের অভয়নগরে বাহারুল হত্যা মামলায় আরও ১ জন অস্ত্র ও গুলিসহ আটক বাংলাদেশে তেলের দাম কম থাকায় পাচারের ঝুঁকি ঠেকাতে বেড়েছে দাম : জ্বালানি প্রতিমন্ত্রী গুয়াংজো-ফ্রাঙ্কফুর্ট- সাও পাওলোতে কনস্যুলেট খুলবে বাংলাদেশ গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ গাইবান্ধায় মাদকের অর্থ জোগাড় করতে ১১ মাসের মেয়েকে বিক্রি ; বাবাসহ ৪ জন আটক খুলনায় আবাসিক হোটেল থেকে যুবকের মরদেহ উদ্ধার যুদ্ধ বন্ধে ইরানের সামনে ৩টি পথ খোলা আছে : ট্রাম্প ইরানে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যুদ্ধের প্রভাবকে ‘ভূমিকম্প’ বললেন কাতারের প্রধানমন্ত্রী যুদ্ধের ভূগোল’ বদলে দেওয়ার হুঁশিয়ারি দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

২২ হাজার বিক্ষোভকারীকে ক্ষমা করলো ইরান সরকার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকারবিরোধী বিক্ষোভে অংশ নেওয়া ২২ হাজার প্রতিবাদকারীকে ক্ষমার ঘোষণা দিয়েছে ইরানের আইন কর্তৃপক্ষ। সোমবার আইন কর্তৃপক্ষের প্রধান গোলামহোসেইন মোহসেনি এজেই এই ক্ষমা ঘোষণা করেন। ইরানের সরকারি বার্তা সংস্থার বরাতে রয়টার্স এ খবর জানিয়েছে।

ইরানি বার্তা সংস্থা ইরনা’র প্রতিবেদনে বলা হয়েছে, গত মাসের শুরুতে সর্বোচ্চ নেতা আলি খামেনি ‘হাজারো’ বন্দিকে ক্ষমা ঘোষণা করেছেন। এদের মধ্যে কয়েকজন গ্রেফতার করা হয়েছে ভিন্নমত দমনের অভিযানে।

এজেই বলেন, প্রায় ৮২ হাজার মানুষকে ক্ষমা করা হয়েছে। এদের মধ্যে ২২ হাজার বিক্ষোভে অংশ নিয়েছিলেন।

ক্ষমা পাওয়া ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল কিনা তা স্পষ্ট করেননি ইরানি কর্মকর্তা।

গত বছর সেপ্টেম্বরে কুর্দি নারী মাহশা আমিনির মৃত্যুর পর ইরানজুড়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। দেশটির কঠোর রক্ষণশীল পোশাকবিধি অমান্যের অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছিল। পরে দেশটির নৈতিকতা পুলিশের হেফাজতে থাকা অবস্থায় তার মৃত্যু হয়।

এই বিক্ষোভে সব শ্রেণির মানুষ অংশ নেয়। এর ফলে ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর সবচেয়ে বড় চ্যালেঞ্জের মুখে পড়ে ইসলামি সরকার।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page