March 6, 2026, 2:16 am
শিরোনামঃ
বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে প্রধানমন্ত্রীর আহ্বান ১০ মার্চ ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ফ্যামিলি কার্ডসহ সরকার গৃহীত জনকল্যাণমুখী পদক্ষেপের প্রতিফলন থাকবে রাষ্ট্রপতির ভাষণে : তথ্যমন্ত্রী ঈদের ছুটি ১৮ মার্চ পর্যন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সরকার মার্কিন সহকারী মন্ত্রীর সঙ্গে বিএনপির প্রতিনিধি দলের বৈঠক ফরিদপুরে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক ব্যক্তিকে গলা ও রগ কেটে হত্যার চেষ্টা নারায়ণগঞ্জে ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান কিলার বাবুকে ছুরিকাঘাতে হত্যা খুলনায় শ্রমিক নেতাকে গুলি করে হত্যা ইরান ইস্যুতে সৌদি-মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আলোচনা পাকিস্তানের বিরুদ্ধে আফগানদের বিক্ষোভ
এইমাত্রপাওয়াঃ

২৩ বছর পর ফিলিস্তিনের জেনিনে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন ; আবারও যুদ্ধের খায়েশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক ২০০২ সালের পর প্রথমবারের মতো রোববার (২৩ ফেব্রুয়ারি) রাতে ফিলিস্তিনের উত্তর পশ্চিম তীরের জেনিন শরণার্থী শিবিরে ইসরায়েলি ট্যাঙ্ক মোতায়েন করা হয়েছে। সেইসঙ্গে সেখানে হামলাও জোরদার করা হয়েছে। সিএনএন ও পার্সটুডের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু রোববার তেল আবিবের কাছে হলন শহরে সেনাবাহিনীর নতুন অফিসারদের অনুষ্ঠানে এক সংবাদ সম্মেলনে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী পশ্চিম তীর এবং লেবাননে লড়াই চালিয়ে যাবে।

পার্সটুডে জানিয়েছে, ২০২৫ সালের ২১ জানুয়ারি থেকে, ইসরায়েলি সেনাবাহিনী উত্তর পশ্চিম তীরের ফিলিস্তিনি শরণার্থীদের শহর ও শিবিরগুলিতে, বিশেষ করে জেনিন, তুলকারাম এবং তুবাস প্রদেশে ‘আয়রন ওয়াল’ নামে তাদের সামরিক হামলা জোরদার করেছে।

ফিলিস্তিনি কর্মকর্তারা সতর্ক করে বলেছেন, এই হামলা পশ্চিম তীরকে ইসরায়েলের সঙ্গে সংযুক্ত করা এবং এর উপর পুরো কর্তৃত্ব প্রতিষ্ঠার পরিকল্পনার অংশ হিসেবে নেতানিয়াহুর মন্ত্রিসভা এ আগ্রাসন শুরু করেছে।

এদিকে, ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাতজ বলেছেন, ইসরায়েলি বাহিনী জাবাল আল-শেখ এবং সিরিয়ার সঙ্গে বাফার জোনে অনির্দিষ্ট সময়ের জন্য থাকবে।

তিনি আরও বলেন, আমরা পশ্চিম তীরে যে শরণার্থী শিবিরগুলিতে প্রবেশ করেছি সেখানে পশ্চিম তীরের বাসিন্দাদেরকে ফিরে যেতে দেব না। ইসরায়েলি এই মন্ত্রী আরও বলেন, দুটি লক্ষ্য ছাড়া যুদ্ধ শেষ হবে না, আমাদের সকল বন্দীদের ফিরিয়ে দেওয়া এবং গাজায় হামাস শাসনের অবসান।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page