November 27, 2026, 7:57 am
শিরোনামঃ
যশোরের শার্শায় আওয়ামী লীগ নেতা পলাশ আটক যশোরের ওয়েলফেয়ার একাডেমির প্রধান শিক্ষক জহরুল আটক যশোরের কেশবপুরে নাশকতা মামলায় ৩ জন আটক মাগুরায় জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬ অনুষ্ঠিত প্রাণিসম্পদ খাতকে উৎপাদন শিল্পে রূপান্তর করতে চায় সরকার : প্রধানমন্ত্রী জনগণের নিরাপত্তায় প্রয়োজনে কঠোর পদক্ষেপ নেবে সরকার : স্বরাষ্ট্রমন্ত্রী দেশ ঐক্যবদ্ধ থাকলেও বাইরে ষড়যন্ত্র চলছে : পানিসম্পদমন্ত্রী মাদারীপুরে স্ত্রীর লাঠির আঘাতে স্বামী নিহত মুন্সীগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষ ; গোলাগুলি-ককটেল বিস্ফোরণে ১ জন নিহত গাজায় ইসরায়েলি হামলায় স্ত্রীসহ হামাসের শিক্ষা উপমন্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

৫ বছর ক্ষমতায় থাকা নিয়ে কিছু বলেননি :  স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আগামী পাঁচ বছর সরকার ক্ষমতায় থাকবে এমন কোনো মন্তব্য করেননি বলে দাবি করে করে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন বরং এটি জনগণের অভিব্যক্তি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পাঁচ বছর সরকারকে ক্ষমতায় রাখার বিষয়ে আমি তো কিছুই বলিনি, এটা জনগণ বলেছে। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।

মঙ্গলবার (১৫ এপ্রিল) সচিবালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা এ কথা জানান।

বৈষম্যবিরোধী আন্দোলনে হামলা ও হত্যার দায়ে অভিযুক্ত ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের আটক করা হচ্ছে। বলা হচ্ছে, রাঘব-বোয়ালদের আটক না করে ছোটদের আটক করা হচ্ছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘এ বিষয়ে আপনার সঙ্গে পুরোপুরি একমত হতে পারবো না। এজন্য যে আমরা কিন্তু রাঘব-বোয়ালদের কাউকে ছাড় দিচ্ছি না। কিন্তু রাঘব-বোয়ালদের তো আমার জালে আসতে হবে। জালে আসার আগ পর্যন্ত তো তাকে আমি ধরতে পারছি না। আমাদের জালে যে আসতেছে ওইটাকে কিন্তু ধরতেছি। তবে কেউ যদি জালে আসার পর যদি আমি ছেড়ে দিছি, তাহলে আমাকে বলতে পারেন।’

আপনি কিশোরগঞ্জে গিয়ে সরকারের পাঁচ বছর থাকা নিয়ে একটা কথা বলেছিলেন। সেটি নিয়ে রাজনীতিতে আলোচনা হচ্ছে। আপনি যদি ব্যাখ্যাটা দিতেন- এ বিষয়ে তিনি বলেন, ‘আমি তো বলিনি, এটা জনগণ বলেছে, আমি তো কিছুই বলিনি। প্রধান উপদেষ্টা তো বলেই দিয়েছেন ডিসেম্বর থেকে জুনের মধ্যে নির্বাচন হবে। আমার তো এটা নিয়ে বলার প্রশ্নই আসে না।’

চট্টগ্রামে পহেলা বৈশাখের মঞ্চ ভাঙচুরের ঘটনা ঘটেছে- এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, ‘ঘটনাটি না ঘটা উচিত ছিল। যেহেতু ঘটে গেছে, ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে আমরা সে চেষ্টা করবো।’

তিনি বলেন, ‘সতর্ক থাকার পরও অনেক সময় এ রকম ঘটনা ঘটে যায়। আমাদের যদি কোনো চেষ্টা ত্রুটি থাকে সে বিষয়ে আপনারা বলেন।’

থানায় গিয়ে এ জনগণ এখনো কাঙ্ক্ষিত সেবা পাচ্ছে না। এতে অপরাধ বেড়ে যাচ্ছে- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সংক্রান্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বখস চৌধুরী বলেন, ‘পুলিশ অভিযোগ নেয় না, এটা অনেক পুরোনো অভিযোগ। প্রাথমিকভাবে আমরা দুটি জিনিস অনলাইনে করব- জেনারেল ডায়েরি (জিডি) ও এফআইআর। আমরা অনলাইনে জিডি দুটি জেলাতে চালু করতে যাচ্ছি, পুলিশ হেডকোয়ার্টার থেকে আপনারা বিবৃতি পাবেন। অচিরেই এফআইআর-টাও আমরা অনলাইনে করব। এরপরে এ বিষয়গুলোর স্থায়ী একটা সমাধান হবে বলে আশা করি।’

স্বরাষ্ট্র উপদেষ্টা এ বিষয়ে বলেন, ‘আমরা সবকিছু কিন্তু জনগণের জন্য করি। কিছু বিষয় আছে আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি না। আমরা চেষ্টা করে যাচ্ছি, কিন্তু সব ক্ষেত্রে যে সফল হচ্ছি, তা নয়। কিছু কিছু ক্ষেত্রে আমাদের ভুল হচ্ছে, সেটাও সংশোধন করছি।’

পুলিশের নতুন ইউনিফর্ম এবং নতুন লোগো পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।

কোর কমিটির বৈঠকের বিষয়ক স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, জাতি, ধর্ম নির্বিশেষে সবার অংশগ্রহণের মধ্য দিয়ে চৈত্র সংক্রান্তি ও নববর্ষ শান্তিপূর্ণ ও অত্যন্ত সৌহার্দ্যপূর্ণ পরিবেশে উদযাপিত হয়েছে। সবার সার্বিক সহযোগিতায় এবারের আইন-শৃঙ্খলা পরিস্থিতি ছিল অত্যন্ত ভালো।

সবাই নিরাপদ ও নির্বিঘ্নে ও উৎসব উদযাপন করতে পেরেছে, এজন্য আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজকের বাংলা তারিখ

  • ২৭শে নভেম্বর, ২০২৬
  • ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩
  • ১৬ই জমাদিউস-সানি, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page