September 22, 2026, 5:03 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির সেপ্টেম্বর মাসের মাসিক সভা অনুষ্ঠিত বাস্তবসম্মত ও কর্মমুখী শিক্ষা প্রদানে বিশেষ জোর দেওয়ার আহ্বান রাষ্ট্রপতি ১ পয়সা বেশি ভাড়া আদায় করা হলে রুট পারমিট বাতিল : সড়ক মন্ত্রী হাসিনার সময়ে জ্বালানির দাম বাড়লে পদত্যাগ চাইতাম ; এখন চাওয়া উচিত হবে না : তথ্য উপদেষ্টা নোয়াখালীতে ধান ক্ষেতের পাশে মাদ্রাসাছাত্রের মরদেহ উদ্ধার গাজীপুরে মশাল মিছিলের প্রস্তুতিকালে আওয়ামী লীগের ৭ কর্মী আটক অস্ট্রেলিয়ার দক্ষ কর্মী ভিসায় নতুন নীতি ; পেশা ও অবস্থান বিবেচনায় অগ্রাধিকার অবাধ নৌচলাচলে হরমুজ প্রণালিতে যৌথভাবে কাজ করবে ভারত-ফ্রান্স যুদ্ধের মধ্যেই জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুর পৌর প্রশাসক ও ইউএনওর নাম-ছবি ব্যবহার করে অর্থ দাবির অভিযোগ ; সর্বসাধারণকে সতর্কবার্তা
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় ৬০ বার বিমান হামলা চালিয়েছে রাশিয়া : ইউক্রেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইউক্রেনের সেনাবাহিনী দাবি করেছে, গত ২৪ ঘণ্টায় রাশিয়া ৬০টি বিমান হামলা চালিয়েছে। এসব হামলার বেশিরভাগ চালানো হয়েছে পূর্বাঞ্চলীয় বাখমুত শহরে। বুধবার সকালে ইউক্রেনীয় সেনাবাহিনীর জেনারেল স্টাফ এই দাবি করেছে।

পরিস্থিতির নিয়মিত আপডেটে ইউক্রেনীয় জেনারেল স্টাফ বলেছে, গত দিন শত্রুরা চারটি ক্ষেপণাস্ত্র ও ৬০টি বিমান হামলা চালিয়েছে। ৫৮ রাউন্ড এমএলআরএস ছুড়েছে। এতে বেসামরিক নাগরিকও আহত হয়েছেন।

রণক্ষেত্রে গত ২৪ ঘণ্টায় ইউক্রেনীয় সেনাবাহিনী রাশিয়ার ৬০টি হামলা প্রতিহত করেছে।

ইউক্রেনীয় সেনাবাহিনী আরও বলেছে, জাপোরিজ্জিয়া অঞ্চলে রুশ সেনারা প্রতিরক্ষামূলক অবস্থানে রয়েছে।

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ আরও দাবি করেছে, গত বছরের ২৪ ফেব্রুয়ারিতে সর্বাত্মক আগ্রাসনের শুরু থেকে এখন পর্যন্ত ইউক্রেনে ১ লাখ ৮৩ হাজার ৭৫০ সেনা হারিয়েছে। এর মধ্যে গত দিনেই নিহত হয়েছে ৬২০ জন।

জেনারেল স্টাফ বলেছে, এখন পর্যন্ত রাশিয়া ৩ হাজার ৬৬৫টি ট্যাংক, ৭ হাজার ১১০টি সাঁজোয়া যুদ্ধযান, ৫ হাজার ৬৯২টি যানবাহন এবং জ্বালানি ট্যাঙ্ক, ২ হাজার ৮১৯টি কামান ব্যবস্থা, ৫৩৮টি মাল্টিপল লঞ্চ রকেট সিস্টেম, ২৮৫টি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, ৩০৮টি বিমান, ২৯৩টি হেলিকপ্টার, ২ হাজার ৩৭৬টি ড্রোন ও ১৮টি নৌযান ধ্বংস করা হয়েছে।

মঙ্গলবার রাতে ইউক্রেনীয় শহর ওডেসাতে রাশিয়ার সেনাবাহিনী ইরানি ড্রোন দিয়ে হামলা চালিয়েছে বলে দাবি করেছে ইউক্রেনের বিমানবাহিনী।

তাদের দাবি অনুসারে, এবার ওডেসার এয়ার কমান্ড সাউথ ১২টির মধ্যে ১০টি শহীদ ড্রোন ভূপাতিত করেছে। একটি ড্রোন তাদের একটি বিনোদনকেন্দ্রে আগুনের সূতপাত করেছে। তবে দ্রুত আগুন নেভানো হয়, কেউ হতাহত হয়নি।

এদিকে, স্পেনের দেওয়ার লেপার্ড ২ ট্যাংকগুলো এপ্রিলের শেষ দিকে রণক্ষেত্রে মোতায়েন করবে ইউক্রেন। পশ্চিমাদের সামরিক সহযোগিতার অংশ হিসেবে এগুলো পাচ্ছে কিয়েভ।

স্পেনের সংবাদমাধ্যমে প্রকাশিত ও ছবি ভিডিওতে ছয়টি ট্যাংক দেখা গেছে। গত মাসে স্পেনের প্রতিরক্ষামন্ত্রী বলেছিলেন, খ্রিস্টান ধর্মালম্বীদের উৎসব ইস্টার শেষে ইউক্রেনকে লেপার্ড ২ ট্যাংক সরবরাহ করা হবে।

দীর্ঘ দিন ধরে চলমান যুদ্ধে লেপার্ড ২ ট্যাংককে ইউক্রেনীয় প্রতিরক্ষার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এগুলোর রক্ষণাবেক্ষণে ব্যয় কম। বিশেষজ্ঞরা ধারণা করছেন, এসব ট্যাংক ইউক্রেনকে রণাঙ্গনে দ্রুত সাফল্য পেতে সহযোগিতা করবে। সূত্র: সিএনএন

 

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page