April 6, 2026, 12:16 am
শিরোনামঃ
যুক্তরাষ্ট্রের কাছে জ্বালানি সহযোগিতা চাইলেন প্রধানমন্ত্রী কিছু শক্তি ধর্মকে সামনে নিয়ে রাজনীতি করতে চায় : মির্জা ফখরুল আগামী দিনে দ্রব্যমূল্য বাড়বে এ ব্যপারে কোনো সন্দেহ নেই : অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রের সঙ্গে আমাদের কোনো গোপন চুক্তি নেই : পররাষ্ট্রমন্ত্রী দোকানপাট ও শপিংমল সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা রাখা যাবে : জ্বালানি প্রতিমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ১৩ হাজার ৫০০ কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ ময়মনসিংহে চাচার দায়ের কোপে ভাতিজা নিহত বরগুনাকে হামের সংক্রমণের রেড জোন ঘোষণা চুক্তি করতে ইরানকে ৪৮ ঘণ্টা সময় দিলেন ট্রাম্প মালদ্বীপে নির্বাচন একীভূতের প্রস্তাব গণভোটে প্রত্যাখ্যান
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টার মধ্যে ভারতীয় উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় ‘বিপর্যয়’

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আরও তীব্র রূপ নিয়ে ভারতের উপকূলে আঘাত হানতে পারে আরব সাগরে সৃষ্ট ঘূর্ণিঝড় বিপর্যয়।

দেশটির আবহাওয়া অফিস বলছে, ঘূর্ণিঝড়টি ভারতের গোয়া উপকূল থেকে ৮শ’ ৪০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিম এবং মুম্বাই থেকে ৮শ’ ৭০ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে অবস্থান করছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে ১৪ জুন পর্যন্ত তিথল সমুদ্র সৈকত পর্যটকদের জন্য বন্ধ করা হয়েছে। ঘূর্ণিঝড় পরবর্তী ৩৬ ঘন্টার মধ্যে জেলেদের কেরালা, কর্ণাটক এবং লাক্ষাদ্বীপের উপকূলে সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেয়া হয়েছে। এছাড়া তিনরাজ্যে জারি করা হয়েছে সতর্কতা।

বর্তমানে সাগরের যে অঞ্চলে বিপর্যয় অবস্থান করছে, ইতোমধ্যে সেখানকার সমুদ্র উত্তাল হয়ে উঠেছে এবং বাতাসের গতিবেগ পৌঁছেছে ঘণ্টায় ১২০ থেকে ১৪০ কিলোমিটারে। পিএমডির সর্বশেষ বুলেটিনে বলা হয়েছে, এই গতিবেগ ঘণ্টায় ১৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে এবং যে জায়গায় ঘূর্ণিঝড়টি আছড়ে পড়বে, তার আশপাশের সমুদ্রে ব্যাপক জলোচ্ছ্বাস দেখা দিতে পারে বলে জানিয়েছে আইএমডি ও পিএমডি।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page