October 4, 2026, 9:38 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় নতুন ১৪ মামলা ; ঢাকায় গ্রেফতার ২৮২২ জন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : কোটা সংস্কার আন্দোলনের নামে ঢাকাসহ সারাদেশে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতার ঘটনায় এখন পর্যন্ত ঢাকা মহানগরের বিভিন্ন থানায় ২৪৩টি মামলা দায়ের করা হয়েছে। গত ২৪ ঘণ্টায় বিভিন্ন থানায় নতুন করে মামলা হয়েছে ১৪টি।

নাশকতা-সহিংসতার ঘটনায় জড়িত অভিযোগে এসব মামলায় এ পর্যন্ত দুই হাজার ৮২২ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার করা হয়েছে ৫৮ জনকে। পুলিশ জানিয়েছে, এদের বেশিরভাগই জামায়াত ও বিএনপির নেতাকর্মী।

সোমবার (২৯ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) কে এন রায় নিয়তি এসব তথ্য জানান।

তিনি জানান, সহিংসতা-নাশকতার ঘটনায় গোয়েন্দা তথ্য ও সিসি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেফতার করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় আজ সোমবার পর্যন্ত ঢাকায় দুই হাজার ৮২২ জনকে গ্রেফতার দেখানো হয়েছে। গত ২৪ ঘণ্টায় গ্রেফতার হয়েছে ৫৮ জন।

মামলার বিষয়ে এডিসি নিয়তি জানান, গত ২৪ ঘণ্টায় নতুন করে মামলা হয়েছে ১৪টি। এসব মামলায় গ্রেফতারদের আদালতে পাঠানো হয়েছে।
এদিকে সহিংসতার ঘটনায় জড়িতদের গ্রেফতারে সাঁড়াশি অভিযান চালাচ্ছে র‍্যাব। অভিযানে ঢাকায় ৬ ও ঢাকার বাইরে ২৪ জনসহ মোট ৩৩৪ জনকে গ্রেফতার করেছে র‍্যাব।



Our Like Page