April 27, 2026, 8:51 am
শিরোনামঃ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে একনেক সভা অনুষ্ঠিত আগস্টেই রূপপুর থেকে জাতীয় গ্রিডে যুক্ত হবে ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ : প্রযুক্তিমন্ত্রী প্রাথমিকে সুপারিশপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের আশ্বাস দিলেন প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী ফরিদপুরে মামলায় সাক্ষ্য দেওয়া নিয়ে দ্বন্দ্বের জেরে যুবককে কুপিয়ে হাত-পা বিচ্ছিন্ন চাঁদপুরে বাড়ির পাশের পুকুরে মিলল শিশুর মরদেহ মোজতবা খামেনির হাতে লেখা চিরকুটে চলছে ইরান ৫ শর্তে আটকে আছে যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন বিপজ্জনক : ট্রাম্প বর্তমান সরকার মানুষের আশার প্রতিফলন : প্রধানমন্ত্রী জামায়াত আমির কখনও সুস্থ চিন্তা করতে পারে না : স্থানীয় সরকারমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় পদ্মা সেতুতে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার টাকার টোল আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  আসন্ন পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে ঢাকা-মাওয়া মহাসড়কে পদ্মা সেতু দিয়ে বাড়ি ফিরছে দক্ষিণাঞ্চলের ২৯ জেলার মানুষ। পদ্মা সেতু দিয়ে যানজট মুক্ত পথে ঈদ করতে বাড়ি ফিরছেন তারা ।

গতকাল সকালে এ পথে গাড়ির চাপ থাকলেও আজ (শনিবার) সকাল থেকে গাড়ির অতিরিক্ত কোন চাপ নেই। গত ২৪ ঘণ্টায় মাওয়া ও জাজিরা প্রান্ত দিয়ে মটর সাইকেলসহ ৪৯ হাজার ৪৮৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা। ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে টোল প্লাজায় দ্রুত টোল পরিশোধ করে যাত্রীবাহী বাস পদ্মা সেতু পাড়ি দিচ্ছে।

পদ্মা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী আবু সায়াদ বাসসকে জানান, সকাল থেকে যানজট মুক্তভাবে সব গাড়ি পার হচ্ছে। গাড়ির চাপ বেশি হলে তা সামাল দেবার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। গত ২৪ ঘণ্টায় মাওয়া এবং জাজিরা প্রান্ত দিয়ে মটর সাইকেলসহ ৪৯ হাজার ৪৮৯ টি গাড়ি পার হয়েছে। টোল আদায় হয়েছে ৪ কোটি ২৫ লাখ ৪১ হাজার ৩ শত টাকা।

আজকের বাংলা তারিখ



Our Like Page