October 1, 2026, 10:09 am
শিরোনামঃ
দেশে বিনিয়োগ বৃদ্ধি ও রোহিঙ্গা প্রত্যাবাসনে চীনের প্রতি সহায়তার আহ্বান রাষ্ট্রপতির ৪৩ লাখ কৃষক এ বছর কৃষক কার্ড পাবেন : কৃষিমন্ত্রী যশোরের কাউন্সিলর শাহিন হত্যাকান্ড মামলায় ৪ জনের বিরুদ্ধে চার্জশিট যশোরে ৫ যুবককে ডাকাত সন্দেহে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ যশোরের বেনাপোল বন্দর হঠাৎ পরিদর্শন করলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী যশোরের শার্শায় যুবলীগ নেতা মান্নান আটক চিকিৎসা শেষে আবারো কারাগারে ফিরলেন যশোর জেলা আওয়ামী লীগ সভাপতি মিলন যশোরের বেনাপোলে তৃণমূল আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৩ নেতাকর্মী আটক যশোরে ১২৭০ পিস ইয়াবাসহ দুই নারী আটক যশোরের অভয়নগরের বাস্তুহারালীগ নেতা কামরুল আটক
এইমাত্রপাওয়াঃ

২৪ ঘণ্টায় বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ৮ যানবাহনে আগুন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সরকার পতনের এক দফা দাবিতে বিএনপি ও সমমনা রাজনৈতিক দলগুলোর ডাকা অবরোধ ধারাবাহিকভাবে অব্যাহত আছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় আটটি যানবাহনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) বিকেলে এ তথ্য জানান ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম।

তিনি বলেন, ২৯ নভেম্বর সকাল ৬টা থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত আটটি যানবাহনে আগুন লাগানো সংবাদ পায় ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে তিনটি, রাজশাহী একটি, বগুড়ায় একটি, কুমিল্লায় তিনটি যানবাহনে অগ্নিসংযোগের ঘটনা ঘটে।

এ ঘটনায় একটি কনটেইনার, পাঁচটি বাস ও দু’টি ট্রাক ক্ষতিগ্রস্ত হয়। আগুন নির্বাপণে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট ও ৬৮ জন জনবল কাজ করে।

গত ২৮ অক্টোবর থেকে ৩০ নভেম্বর সকাল ৬টা পর্যন্ত মোট ২৩৬টি অগ্নিসংযোগের (কয়েকটি স্থাপনাসহ যানবাহনে) সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page