March 27, 2026, 5:43 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

২৪ জন বাংলাদেশী শিক্ষার্থীকে কমনওয়েলথ স্কলারশিপ দিয়েছে যুক্তরাজ্য

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, কেমব্রিজ বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি কলেজ লন্ডন, ইউনিভার্সিটি অব ওয়ারউইক ও ইউনিভার্সিটি অব এডিনবার্গের মতো শীর্ষ স্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোতে বাংলাদেশ থেকে কমনওয়েলথ স্কলারশিপ পেয়েছেন ২৪ জন  মেধাবী শিক্ষার্থী।
তাদের যাওয়ার আগে ব্রিটিশ হাইকমিশনার সারাহ কুকের বাসভবনে ২০২৩ সালে কমনওয়েলথ স্কলারশিপ প্রাপ্ত বাংলাদেশিদের জন্য ব্রিটিশ কাউন্সিল আজ এক ব্রিফিংয়ের আয়োজন করে।
স্কলারশিপপ্রাপ্তদের অভিনন্দন জানিয়ে ব্রিটিশ হাইকমিশনার বলেন, কমনওয়েলথের প্রতি যুক্তরাজ্যের প্রতিশ্রুতির অংশ হিসেবে কমনওয়েলথ দেশগুলোর প্রায় ৮০০ জন শিক্ষার্থীকে প্রতি বছর যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের সুযোগ দেওয়া হয়।
সকল কমনওয়েলথ স্কলারশিপ স্কিমগুলো অত্যন্ত প্রতিযোগিতামূলক এবং যে প্রার্থীদের আবেদনগুলো বোর্ডে অসামান্য হয় তারাই সফল হয়।
এই আয়োজনের লক্ষ্য ছিল স্কলারশিপ প্রাপ্তদের সাফল্য উদযাপন করা, যাতে তারা যুক্তরাজ্যের জীবনে একটি মসৃণ জীবনযাত্রা নিশ্চিত করতে এবং কমনওয়েলথ স্কলারশিপ প্রোগ্রামের ইতিবাচক প্রভাব প্রদর্শনের জন্য কমনওয়েলথ স্কলারশিপ অ্যালমনাই থেকে প্রয়োজনীয় তথ্য এবং নির্দেশিকা সংগ্রহ করতে পারে।
ব্রিটিশ কাউন্সিলের পরিচালক টম মিসিওসিয়া বলেন, এ পর্যন্ত বাংলাদেশ থেকে প্রায় ১,৮০০ স্কলার এই স্কলারশিপ থেকে উপকৃত হয়েছেন এবং বাংলাদেশের উন্নয়নে অবদান রাখার জন্য তাদের শিক্ষাকে আরও বাড়িয়ে পরবর্তী স্তরে নিয়ে গেছেন।

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page