April 12, 2026, 1:39 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে সংঘবদ্ধ ধর্ষণ মামলার ৫ আসামী আটক আগামী ১৪ এপ্রিল কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী চার্টার্ড অ্যাকাউন্ট্যান্টদের আধুনিক প্রযুক্তির চ্যালেঞ্জ মোকাবিলায় প্রস্তুত থাকার আহ্বান তথ্যমন্ত্রীর পরীক্ষায় তুমিও ফেল ৬ মাস পর আমিও ফেল : শিক্ষামন্ত্রী সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ মুছে দেওয়া হবে : বাণিজ্যমন্ত্রী লেবাননে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ খাগড়াছড়িতে বিশেষ অভিযান চালিয়ে ১৪০০ রাউন্ড গুলি উদ্ধার জয়পুরহাটে ধানক্ষেত থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার ; সাবেক স্বামী অটক হেজবুল্লাহর সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচনায় অস্বীকৃতি ইসরায়েলের আল-আকসায় ১ লাখেরও বেশি মুসল্লির জুমার নামাজ আদায়
এইমাত্রপাওয়াঃ

২৮ অক্টোবরের মহাসমাবেশে বিএনপি বিশৃঙ্খলার চেষ্টা করলে সরকার প্রতিহত করবে :  স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, নির্বাচনে আসার জন্য বিএনপিকে বারবার আহ্বান করা হচ্ছে। তাদের কোনো কর্মসূচিতে বাধা দেওয়া হচ্ছে না। কিন্তু ২৮ অক্টোবর বিএনপি সমাবেশে মানুষের জানমালের ক্ষতি করতে চাইলে সরকার তা প্রতিহত করবে। এছাড়া আমরা দলীয়ভাবেও প্রস্তুত আছি। আমরা রাজনৈতিকভাবেও মোকাবিলা করবো।

বুধবার (২৫ অক্টোবর) দুপুরে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে ৫০ শয্যা থেকে ১০০ শয্যায় উন্নীতকরণে নবনির্মিত ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বিএনপি-জামায়াতের কাছে দেশ নিরাপদ নয়। তারা আগামীতে ক্ষমতায় এলে হত্যাযজ্ঞ চালাবে। বিরোধীরা যারা দেশের উন্নয়ন চায়নি, যারা দেশে অগ্নি-সন্ত্রাস, গ্রেনেড হামলা, লুটপাট করেছে তারা আবারও একই চিন্তা-চেতনা নিয়ে রাস্তায় নেমেছে। তাই আমাদের সাবধান হতে হবে। আগামী নির্বাচনে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে ক্ষমতায় আনতে হবে।

ঝিনাইদহের সিভিল সার্জন ডা. শুভ্রা রানী দেবনাথের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ-৩ (মহেশপুর-কোটচাদপুর) আসনের এমপি শফিকুল আজম খান চঞ্চল, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের সচিব জাহাঙ্গীর আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম, অতিরিক্ত সচিব সাইফুল্লাহিল আজম, অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসক) ডা. রাশেদা সুলতানা, স্বাস্থ্য অধিদপ্তরের উপজেলা হেলথ কেয়ারের পরিচালক ও লাইন ডাইরেক্টর ডা. রিজাওয়ানুর রহমান, খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. মনজুরুল মুরশিদ, ঝিনাইদহ জেলা প্রশাসক এস. এম. রফিকুল ইসলাম, পুলিশ সুপার আজিম-উল আহসান, কোটচাঁদপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোছা. শরিফুননেছা (মিকি), কোটচাঁদপুর উপজেলা নির্বাহী অফিসার  উছেন মে ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী।

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page