September 5, 2026, 4:19 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে শঙ্কা নেই ; নিয়মিত অভিযান চলবে : ডিবি প্রধান

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঢাকায় ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার কোনো আশঙ্কা নেই বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (ডিবি) মো. হারুন অর রশীদ। তবে পুলিশের নিয়মিত চেকপোস্ট ও ওয়ারেন্টের আসামি ধরার অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি।

রোববার সকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

চেকপোস্টের নামে বিরোধী দলের নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে কি না- এমন প্রশ্নের উত্তরে ডিবি প্রধান বলেন, এটা ঠিক না। ঢাকায় অনেক কেপিআইভুক্ত প্রতিষ্ঠান আছে। অনেক উন্নয়নমূলক কাজ চলছে। ডিএমপি সেগুলোর নিরাপত্তা তদারকি দিয়ে থাকে। ঢাকা শহরে এসে অনেক বহিরাগত এসে যেন কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটাতে না পারে সেজন্য আমরা অভিযান পরিচালনা করি। এটা আমাদের রুটিন কাজ। এটা সব সময়ই করি। আজও আমরা অভিযান পরিচালনা করেছি।

ডিবি কর্মকর্তা বলেন, চেকপোস্ট থাকার কারণে, অপরাধীদের বিরুদ্ধে অভিযান পরিচালনার কারণেই ঢাকা শহরের পরিবেশ সুন্দর। মানুষ সাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারছে। আমাদের টহল পার্টি না থাকলে, চেকপোস্ট না বসালে ঢাকা শহর অপরাধীদের অভরায়ণ্যে পরিণত হবে।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে হারুন বলেন, বিএনপির মহাসমাবেশ ঘিরে নাশকতার আশঙ্কা নেই। আগে দেখা যেত ঢাকায় একটা দল মিটিং-মিছিল কিংবা সমাবেশ করলে অন্যরা করতে পারত না। বিরোধী দলকে সুযোগ দেয়া হতো না। কিন্তু বর্তমানে সে পরিস্থিতি নেই। একই দিনে ২/৩টা দল বড় বড় সমাবেশ করছে।

হারুন বলেন, আমরা যখন ছাত্র ছিলাম দেখেছি, বিরোধী দল মতপ্রকাশের স্বাধীনতা পেতো না। তারা সভা-সমাবেশ করতে পারত না। আমরা আইনশৃঙ্খলা বাহিনী প্রতিটি সমাবেশে নিরাপত্তা দিচ্ছি। কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। আমি মনে করি, সারা বাংলাদেশে অনেকগুলো মহাসমাবেশ হয়েছে। কোথাও কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। সেহেতু আশাবাদী ২৮ তারিখেও কোনো আশঙ্কা নাই। তবে আমরা সিকিউরিটি প্ল্যান সাজিয়েছি। এছাড়াও আমাদের কমিশনার মহোদয় পর্যাপ্ত নিরাপত্তার ব্যবস্থা করে থাকেন।

ডিবি প্রধান বলেন, আমাদের কমিশনার মহোদয় যাদেরকেই অনুমতি দেবেন, তাদের জন্য পর্যাপ্ত নিরাপত্তা দেব। আইনশৃঙ্খলা পরিস্থিতি যেন ঠিক থাকে, সাধারণ মানুষ যেন সাচ্ছন্দ্যে আসতে পারে, কোথাও যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে লক্ষে আমরা কাজ করব।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page