October 3, 2026, 5:53 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে স্বর্ণের দোকানসহ দুই প্রতিষ্ঠানে চুরি ঝিনাইদহের মহেশপুরে বিজিবির অভিযানে ১,০১৩ বোতল মাদক ও ১১ কেজি গাঁজা উদ্ধার ঝিনাইদহের মহেশপুরে ড্রাগন বাগানে বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু মাগুরায় বড়শলই ফটকি নদীতে ঐতিহাসিক নৌকা বাইচ দেখতে সংস্কৃতি মন্ত্রী যশোরে বিশেষ অভিযানে গুলি টাকাসহ ৩ জন আটক যশোরে জমি নিয়ে বিরোধের জেরে বৃদ্ধের মরদেহ দাফন ঘিরে হট্টগোল যশোরে মহিলালীগ নেতৃসহ ৩ জন আটক যশোরে শার্শায় পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী আটক ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে পৈতৃক জমি দখলের অপচেষ্টার প্রতিবাদে মানববন্ধন বাংলাদেশকে ইনভেস্টমেন্ট হাব হিসেবে গড়ে তুলতে চায় সরকার : প্রধানমন্ত্রী
এইমাত্রপাওয়াঃ

২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট অনুমোদন করেছে এনইসি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) নতুন ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার উন্নয়ন বাজেট বা বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) অনুমোদন দিয়েছে।

বৃহস্পতিবার (১৬ মে) রাজধানীর শেরেবাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একনেক সভা। এতে এই উন্নয়ন বাজেট অনুমোদন দেয়া হয়।

সভাশেষে পরিকল্পনামন্ত্রী আব্দুস সালাম জানান, ২০২৪-২৫ অর্থবছরের জন্য ২ লাখ ৬৫ হাজার কোটি টাকার এডিপি চূড়ান্ত অনুমোদন দিয়েছে অর্থনৈতিক পরিষদ-এনইসি সভা।

এরমধ্যে সরকারি ব্যয় হবে ১ লাখ ৬৫ হাজার কোটি টাকা এবং বৈদেশিক উৎস থেকে পাওয়া যাবে ১ লাখ কোটি টাকা। মোট প্রকল্প ১ হাজার ৩২১ টি।

পরিকল্পনা মন্ত্রী আরও বলেন, উপজেলা পর্যায়ে প্রকল্পের সমন্বয় থাকে না। এতে উপজেলাগুলোতে সম উন্নয়ন হয় না। এখন থেকে জেলা ভিত্তিক উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হবে। গ্রামীণ অবকাঠামো, স্বাস্থ্য খাতের উন্নয়নকে গুরুত্ব দিতে হবে।

আর প্রধানমন্ত্রীর অনুশাসন সম্পর্কে পরিকল্পনা সচিব সত্যজিৎ কর্মকার বলেন, বৈদেশিক ঋণের প্রকল্প দ্রুত শেষ করতে হবে। প্রশিক্ষণে যাওয়া কর্মকর্তাকে ঐ বিশেষায়িত প্রকল্পে অন্তর্ভুক্ত করতে হবে।

প্রকল্প পরিচালকদের প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়ে প্রধানমন্ত্রী বলেছেন, বৈদেশিক ঋণের প্রকল্প অন্তত তিন মাস পর্যালোচনা করতে হবে। পাশপাশি মান সম্পন্ন প্রতিষ্ঠান দিয়ে সমীক্ষা করতে হবে।

২০২৪-২৫ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) প্রণয়নে গত ১৪ মার্চ নির্দেশনা দেয় পরিকল্পনা কমিশন। সেই নির্দেশনার পরিপ্রেক্ষিতে সব বাস্তবায়নকারী মন্ত্রণালয় ও বিভাগের কাছ থেকে এডিপির জন্য মোট দুই লাখ ৭৬ হাজার ৪০২ কোটি ৪৬ লাখ টাকার প্রাথমিক চাহিদা পাওয়া যায়। এর মধ্যে সরকারি অর্থায়ন এক লাখ ৮৫ হাজার ৩৯১ কোটি ১৯ লাখ টাকা ও প্রকল্প ঋণ-অনুদান ৯১ হাজার ১১ কোটি ২৭ লাখ টাকা।

আজকের বাংলা তারিখ

October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page