August 20, 2026, 8:14 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত রাজবাড়ীতে মোটর চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা চট্টগ্রামে পরকীয়ার জেরে স্বামীর কোদালের কোপে স্ত্রী নিহত
এইমাত্রপাওয়াঃ

৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি ; ১৮ নভেম্বর থেকে মনোনয়ন ফরম বিক্রি

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিয়ে ৩০০ আসনে প্রার্থী দেবে তৃণমূল বিএনপি। বৃহস্পতিবার সকালে গুলশানের হোটেল সাইন পুকুর সুইটসে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দিয়েছেন তৃণমূল বিএনপির চেয়ারপারসন শমসের মবিন চৌধুরী।

তিনি বলেন, আমরা সরকারের নয়, নির্বাচন কমিশনের অধীনে ভোটে অংশ নিচ্ছি। এজন্য আমরা ৩০০ আসনেই প্রার্থী দেব। সেই ধারাবাহিকতায় আগামী ১৮ নভেম্বর থেকে মনোনয়নপত্র বিতরণ শুরু হবে। এ সময় নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে নির্বাচন কমিশনকে সহায়তা করার ঘোষণা দেন শমসের মবিন চৌধুরী।

তিনি বলেন, প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল দ্বাদশ নির্বাচনের তফসিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছেন। আমরা এই তফসিলকে স্বাগত জানাই এবং নির্বাচন কমিশনকে সাধুবাদ জানাই। তিনি আরও বলেন, একই সঙ্গে আমরা বলতে চাই, তৃণমূল বিএনপি একটি নির্বাচনমুখী দল।

শমসের মবিন চৌধুরী বলেন, আগামী ১৮ নভেম্বর থেকে তৃণমূল বিএনপি তাদের প্রার্থীদের মনোনয়নপত্র বিতরণ শুরু করবে। মনোনয়ন ফি ৫ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে। তৃণমূল বিএনপির মনোনয়ন বোর্ড ২১, ২২ ও ২৩ নভেম্বর মনোনয়ন প্রত্যাশী প্রার্থীদের সাক্ষাৎ গ্রহণ করবেন এবং মনোনয়ন চূড়ান্ত করবেন।

ঘোষিত তফসিল অনুযায়ী, নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ৩০ নভেম্বর, মনোনয়নপত্র যাচাই-বাছাই হবে ১ থেকে ৪ ডিসেম্বর, মনোনয়ন আপিল ও নিষ্পত্তি ৬ থেকে ১৫ ডিসেম্বর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর, প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর, নির্বাচনি প্রচার-প্রচারণা ১৮ ডিসেম্বর থেকে ৫ জানুয়ারি সকাল ৮টা পর্যন্ত এবং ভোটগ্রহণ ৭ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

ইসির তফসিল ঘোষণাকে স্বাগত জানায় ক্ষমতাসীন আওয়ামী লীগ। অন্যদিকে এর বিরোধিতা করে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেয় বিএনপি।

তফসিল ঘোষণার বিষয়ে নিজেদের প্রতিক্রিয়া জানাতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকে তৃণমূল বিএনপি। সেখানে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দেয় দলটি।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page