March 16, 2026, 2:49 pm
শিরোনামঃ
ইরানের সঙ্গে আলোচনা চলছে : ট্রাম্প আমার যুদ্ধ চালিয়ে যেতে প্রস্তুত : ইরানের পররাষ্ট্রমন্ত্রী মধ্যপ্রাচ্যের যুদ্ধের ন্যাটোর সঙ্গে সম্পর্ক নেই : জার্মান সরকার মিত্ররা হরমুজ প্রণালী খুলতে সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুবই খারাপ : ট্রাম্প আগামী কাল খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী পহেলা বৈশাখে কৃষক কার্ড বিতরণ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী গ্লোবাল ফ্রড সামিটে অংশ নিতে ভিয়েনায় যাচ্ছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রাথমিক বিদ্যালয়ে ভর্তি প্রক্রিয়া পর্যালোচনা করছে সরকার : শিক্ষামন্ত্রী মুক্তিযুদ্ধ বাংলাদেশের হাজার বছরের শ্রেষ্ঠ অর্জন : মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হলো মির্জা আব্বাসকে
এইমাত্রপাওয়াঃ

৩ বছরে চীনে ইরানের তেল রপ্তানি বেড়েছে ৩ গুণ ; প্রতিদিন যাচ্ছে ১০ লাখ ব্যারেল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরান থেকে তিন বছরে চীনে তেল রপ্তানি বেড়েছে তিন গুণ। সেই হিসেবে এখন ইরান থেকে প্রতিদিন চীনে ১০ লাখ ব্যারেল অপরিশোধিত তেল সরবরাহ করা হচ্ছে।

আন্তর্জাতিক ট্যাংকার ট্রাকিং ডাটার উদ্বৃতি দিয়ে ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা এ খবর দিয়েছে। আন্তর্জাতিক ট্যাংকার ট্রাকিং ডাটা থেকে জানা যাচ্ছে যে, চলতি বছর ইরান থেকে চীনে গড়ে প্রতিদিন তেল রপ্তানির পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ১০ লাখ ব্যারেলে। ২০২০ সালে তেল রপ্তানির এই পরিমাণ ছিল তিন লাখ ২৪ হাজার ব্যারেল।

আমেরিকার কঠোর নিষেধাজ্ঞা এবং চরম অর্থনৈতিক চাপ সত্বেও ইরানের অপরিশোধিত তেল রপ্তানির পরিমাণ বেড়েছে। এমনকি ২০১৮ সালের আগে ইরান থেকে চীনে যে পরিমাণে তেল রপ্তানি করা হতো বর্তমানে তার চেয়ে বেশি তেল রপ্তানি করা হচ্ছে। সম্প্রতি আন্তর্জাতিক জ্বালানি সংস্থাও এক প্রতিবেদনে নিশ্চিত করেছে যে, ইরান থেকে চীনে প্রতিদিন ১০ লাখ ব্যারেল তেল রপ্তানি করা হচ্ছে। সংস্থাটি এই তথ্য তুলে ধরেছে যে, ইরানের তেল, গ্যাস এবং পেট্রো কেমিক্যাল পণ্য রপ্তানির পরিমাণ শতকরা ৪০ ভাগ বেড়েছে।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page