October 10, 2026, 3:34 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

৩ সমঝোতা স্মারক স্বাক্ষর হবে সৌদি আরবের সঙ্গে

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিদ্যুৎ ও জ্বালানি, রংপুর চিনি কলকে বিশেষ অর্থনৈতিক জোনে রূপান্তর এবং আরবি ভাষা শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে ৩ টি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে বলে‌ জানিয়েছেন সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী ড. মাজেদ বিন আব্দুল্লাহ আলকাসাবি।

শনিবার (১১ মার্চ) সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী সম্মেলনের প্রথম দিনে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি সঙ্গে বৈঠক শেষে এ সমঝোতা স্মারকে কথা জানান সৌদি বাণিজ্যমন্ত্রী।

সৌদি আরবের বাণিজ্যমন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি, রংপুর চিনি কলের জায়গায় বিশেষ অর্থনৈতিক জোনে তৈরি ও সেখানে গ্যাস লাইন সংযোগে সৌদি আরব বিনিয়োগ করবে এবং আরবি ভাষা শিখিয়ে দক্ষ জনশক্তি তৈরিতে শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হবে।

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেন, তাদের সঙ্গে আলোচনা হয়েছে কোথায় কোথায় বিনিয়োগ করা যায়। আমাদের যে মার্কেট আছে সেটি এট্রাক্ট করতে পারলে তারা বিনিয়োগ করবে। বিদ্যুৎ সেক্টরে একটি ভালো খবর সৌদি সেখানে বিনিয়োগ করবে। আশা করি একসঙ্গে আমাদের দুই দেশের বাণিজ্য এগিয়ে নিতে পারব। আমরা খুব আশাবাদী, সৌদি আরবের সঙ্গে অনেক দূর যেতে পারব।

শনিবার (১১ মার্চ) সকাল ১০টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে (বিআইসিসি) তিন দিনব্যাপী এই শীর্ষ সম্মেলনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাশাপাশি সামিটের অন্যতম আকর্ষণ ‘বেস্ট অব বাংলাদেশ এক্সপো’রও উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।

দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন দি ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার্স অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) প্রতিষ্ঠার ৫০ বছর উদযাপন উপলক্ষে এই সামিটের আয়োজন করেছে সংগঠন‌টি।

যুক্তরাজ্য, সৌদি আরব, চীন, ভুটান, সংযুক্ত আরব আমিরাতসহ সাতটি দেশের মন্ত্রী, ১২টি বহুজাতিক কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা এবং ১৭ দেশের ২০০টিরও বেশি-বিদেশি বিনিয়োগকারী প্রতিনিধি ও ব্যবসায়ী নেতারা শীর্ষ এ সম্মেলনে অংশ নিয়েছেন।

বাংলাদেশের অর্থনৈতিক সক্ষমতা বাড়ানো, নতুন বিনিয়োগের সুযোগ তৈরি করাসহ এবং দেশে ব্যবসা সম্প্রসারণে সহায়তা করবে এই সামিট। মেগা এ সম্মেলন সফল ও অর্থবহ করতে সবার সহযোগিতা কামনা করেন এফবিসিসিআই সভাপতি মো. জসিম উদ্দিন।

এফবিসিসিআই স্বাধীনতার ৫০ বছরে অর্থনীতিতে বাংলাদেশের অর্জন এবং রপ্তানি ও স্থানীয় ভোক্তা বাজারের পাশাপাশি বিনিয়োগ সক্ষমতা বিদেশিদের কাছে তুলে ধরার আহ্বান জানিয়েছে।

বিজনেস সামিটে এফবিসিসিআইয়ের অংশীদার হিসেবে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়, বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)। বিভিন্ন কৌশলগত বিষয়ে ৩ প্লেনারি সেশন, ১৪টি প্যারালাল সেশন, বিজনেস টু বিজনেস মিট, নেটওয়ার্কিং সেশন, একটি ওপেন হাউস রিসেপশন এবং আন্তর্জাতিক প্রতিনিধিদের জন্য গাইডেড ট্যুর রয়েছে এ সামিটে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৫শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page