September 4, 2026, 6:09 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে ৩০০ বোতল এসকাপ সিরাপসহ মাদক কারবারি আটক যশোরের অভয়নগরে বাসের ধাক্কায় দুই মোটরসাইকেল আরোহী নিহত ট্রিলিয়ন ডলারের অর্থনীতি কোনো স্লোগান নয়; এটি পরিকল্পনা : প্রধানমন্ত্রী মাথাব্যথা হয়েছে ; মাথা কর্তন করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি ; এক কার্ডেই মিলবে নাগরিক সব সেবা শাপলা চত্বর হত্যাকাণ্ডের বিচার যত দ্রুত সম্ভব শেষ করব : চিফ প্রসিকিউটর বগুড়ায় জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় নারী নিহত নাটোরে ৪৫ টাকার চায়ের বিল নিয়ে সংঘর্ষে ১৩ জন আহত দেশের অস্ত্র ঘাটতির সংবাদ প্রকাশকারীরা দেশদ্রোহী : ট্রাম্প চিকেনস নেকের নিরাপত্তায় ভারতের নতুন উদ্যোগ
এইমাত্রপাওয়াঃ

৪৮ ঘণ্টার অবরোধে সারাদেশে ২১ স্থানে অগ্নিসংযোগ করেছে বিএনপি-জামাতের কর্মীরা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : বিএনপি-জামায়াতের দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার অবরোধে দেশের ২১ স্থানে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এর মধ্যে শুধু ঢাকায় ১২টি স্থানে আগুন দেওয়া হয়েছে। এসব অগ্নিসংযোগের ঘটনায় ফায়ার সার্ভিসের ৪১টি ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বলছে, দিনেরবেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে।

সোমবার (৬ নভেম্বর) ফায়ার সার্ভিস সদর দপ্তরের ভারপ্রাপ্ত কর্মকর্তা (মিডিয়া সেল) মো. শাহজাহান শিকদার এসব তথ্য জানান।

তিনি বলেন, রোববার (৫ নভেম্বর) ভোর ৪টা থেকে সোমবার (৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকাসহ দেশের ২১টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ঢাকা সিটিতে ১২টি, ঢাকা বিভাগের গাজীপুর, কালিয়াকৈর ও নারায়ণগঞ্জে চারটি, চট্টগ্রাম বিভাগের খাগড়াছড়ি, আনোয়ারা ও পটিয়ায় চারটি, রাজশাহী বিভাগের বগুড়ায় একটি ঘটনা ঘটে।

এসব ঘটনায় ১৫টি বাস, দুটি ট্রাক, একটি প্রাইভেটকার, একটি সিএনজি, একটি লেগুনা পুড়ে যায়। এই ২১টি অগ্নিকাণ্ড নির্বাপণ করতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের ৪১টি ইউনিট ও ২৪২ জন জনবল কাজ করেন।

পরিসংখ্যান বিশ্লেষণ করে ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, দিনের বেলা থেকে রাতে অগ্নিকাণ্ডের ঘটনা বেশি ঘটেছে। এই দুদিনে মোট ২১টি আগুনের মধ্যে সন্ধ্যা ৬টা থেকে সকাল ৬টা পর্যন্ত ১৬টি আগুন দেওয়ার ঘটনা ঘটে এবং বাকি পাঁচটি দিনের অন্যান্য সময় সংঘটিত হয়েছে।

এদিকে ২৮ অক্টোবর থেকে ৬ নভেম্বর পর্যন্ত মোট ১১০টি আগুনের সংবাদ পেয়েছে ফায়ার সার্ভিস। এর মধ্যে ২৮ অক্টোবর ২৯টি, ২৯ অক্টোবর ১৯টি, ৩০ অক্টোবর ১টি, ৩১ অক্টোবর ১১টি, ১ নভেম্বর ১৪টি, ২ নভেম্বর ৭টি, ৪ নভেম্বর ছয়টি, ৫ নভেম্বর ১৩টি ও ৬ নভেম্বর ১০টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page