November 5, 2026, 2:12 pm
শিরোনামঃ
এআই যেন মানুষকে নিয়ন্ত্রণ না করে সেদিকে লক্ষ্য রাখতে হবে : রাষ্ট্রপতি মোংলা থেকে উত্তরাঞ্চল পর্যন্ত জ্বালানি অবকাঠামো গড়ে তোলা হবে : প্রধানমন্ত্রী চীন-বাংলাদেশ-মিয়ানমার করিডোরে ভূরাজনৈতিক শঙ্কা দেখছে না ঢাকা : পররাষ্ট্র প্রতিমন্ত্রী পরোয়ানা ছাড়া সাংবাদিক গ্রেপ্তার নয় বিষয়টি বিবেচনায় আছে : তথ্য প্রতিমন্ত্রী সুনামগঞ্জে তরুণ-তরুণীর প্রেম ও বিয়ের ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষে ১৫ জন আহত মুন্সিগঞ্জে আওয়ামী লীগ কর্মীকে কুপিয়ে হত্যা সৌদি আরবের সঙ্গে সিরিয়ার প্রতিরক্ষা চুক্তি সই ইরান যুদ্ধের কারণেই হেরেছি : মার্কিন ভাইস প্রেসিডেন্ট আমাকে সরাতে গেলে ডেমোক্রাটরাই ধ্বংস হয়ে যাবে : ট্রাম্প ঝিনাইদহের মহেশপুর পৌর মহিলা ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষায় সাফল্য অর্জন
এইমাত্রপাওয়াঃ

৪৮ ঘণ্টার মধ্যে আসছে মৌসুমের প্রথম শৈত্যপ্রবাহ 

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঋতুচক্রে এখন হেমন্ত। ইতিমধ্যে দেশের উত্তর জনপদে জেঁকে বসেছে শীত। এমন অবস্থায় ৪৮ ঘণ্টার মধ্যে মৃদু থেকে মাঝারী শৈত্যপ্রবাহের আভাস দিয়েছে আবহাওয়া অধিদফতর। দেশের উত্তরাঞ্চলে এই শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে সরকারি সংস্থাটি।

সোমবার ( ৯ ডিসেম্বর) আবহাওয়াবিদ মো. হাফিজুর রহমান আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানান।

পূর্ভাবাস অনুযায়ী, মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরের ২৪ ঘণ্টা সারা দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। উত্তরাঞ্চলের কোথাও কোথাও রাতের শেষ থেকে ভোর পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ ছাড়া দেশের অন্যত্র দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং সারা দেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

রাজশাহী ও রংপুর বিভাগে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

বুধবার (১১ ডিসেম্বর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

আজকের বাংলা তারিখ

  • ৫ই নভেম্বর, ২০২৬
  • ২১শে কার্তিক, ১৪৩৩
  • ২৪শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page