November 7, 2026, 12:13 am
শিরোনামঃ
যশোরে পরকীয়ার জেরে স্বামীর হাতে স্ত্রী খুন ; স্বামীর থানায় আত্মসমর্পন আমাদের লক্ষ্য বন্ধ হওয়া কল-কারখানাগুলো ফের চালু করা : প্রধানমন্ত্রী এবার প্রবাসীদের জন্য ‘প্রবাসী কার্ড’ চালুর পরিকল্পনা রয়েছে : প্রবাসী কল্যাণমন্ত্রী বদলে গেল জাতীয় চার নেতার নামে থাকা জাহাজের নাম ঝিনাইদহের কালীগঞ্জে হোটেল ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কক্সবাজারে মানব পাচারকারীদের আস্তানা থেকে উদ্ধার ৫৬ জন জিম্মিকে থানায় হস্তান্তর ইরানকে সম্পূর্ণ ধ্বংস করতে চাই না ; তবে করতে হতেও পারে : ট্রাম্প যুদ্ধ ইরানকে ‘বিশ্ব পরাশক্তিতে’ পরিণত করেছে : মাহমুদ নবভিয়ান ভারতের কাছ থেকে আরও ৬০টি ব্রহ্মোস ক্ষেপণাস্ত্র কিনছে ফিলিপাইন যশোরে বনফুলে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা
এইমাত্রপাওয়াঃ

৪৮ ঘণ্টার মধ্যে কয়েক ডজন ইসরাইলি ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থি হ্যাকারদের হামলা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইহুদিবাদ ইসরাইলের কয়েকটি বিখ্যাত কোম্পানি এবং ইনস্টিটিউশনের কয়েক ডজন ওয়েবসাইটে ফিলিস্তিনপন্থি হ্যাকাররা হামলা চালিয়েছে।

আন্তর্জাতিক কুদস দিবস উপলক্ষে ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে এই হামলা চালানো হয়। এছাড়া, নিরস্ত্র ফিলিস্তিনিদের ওপর ইসরাইলের সামরিক বাহিনী যে বর্বর ও ঘৃণ্য হত্যা ও অত্যাচার চালাচ্ছে তার নিন্দা জানানো হয়।
হিব্রু ভাষার পত্রিকা ‘ইসরাইল হাইয়ুম’ জানিয়েছে, ইসরাইলের অন্তত সাতটি ওয়েবসাইট গত দুই দিনে হ্যাকিংয়ের কবলে পড়েছে যাতে মারাত্মক সাইবার হামলা চালানো হয়। এর ফলে এ সমস্ত ওয়েবসাইটের কাজকর্মে বড় রকমের বাধা সৃষ্টি হয়েছে।
খবর বলা হয়েছে, ইসরাইলি ব্যাংক থেকে শুরু করে বেসরকারি কলেজ পর্যন্ত সাইবার হামলার কবলে পড়ে।
সাইবার হামলা মোকাবেলার জন্য ইহুদিবাদী ইসরাইল এর আগের বছরগুলোতে যে সমস্ত প্রযুক্তি নিযুক্ত করেছে তার চেয়ে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবারের হামলায়।

আজকের বাংলা তারিখ

  • ৭ই নভেম্বর, ২০২৬
  • ২৩শে কার্তিক, ১৪৩৩
  • ২৬শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page