April 11, 2026, 9:28 am
শিরোনামঃ
বিচার বিভাগের স্বাধীনতা ও ন্যায় বিচার নিশ্চিত করতে কাজ করছে সরকার : অ্যাটর্নি জেনারেল কাজল জাতীয় সংসদে অন্তর্বর্তীকালীন সরকারের আরও ১০টি বিল পাস দেশের অর্থনীতিকে অগ্রসর-অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ : অর্থমন্ত্রী জুলাই গণঅভ্যুত্থানে দেশে ফ্যাসিবাদবিরোধী চেতনার জন্ম হয়েছে : অ্যার্টনি জেনারে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন বিক্রি শুরু খুলনায় ছেলের লাঠির আঘাতে মা নিহত চট্টগ্রামে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিক্ষোভ মিছিল যুদ্ধবিরতি চলাকালীন কোনো হামলা চালানো হয়নি : আইআরজিসি ৩২ ঘণ্টার যুদ্ধবিরতিতে সম্মত রাশিয়া ও ইউক্রেন‌ ইরান যুদ্ধ চায় না তবে অধিকার রক্ষায় অটল থাকবে : মোজতবা খামেনি
এইমাত্রপাওয়াঃ

৪ দিন আগে গাজার হামলার শিকার হাসপাতালটি খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েল

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গত মঙ্গলবার রাতের ভয়াবহ হামলার ৪ দিন আগেই আল আহালি আরব হাসপাতাল কর্তৃপক্ষকে হাসপাতাল খালি করার নির্দেশ দিয়েছিল ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)। গাজা উপত্যকায় ক্ষমতাসীন হামাস সরকারের উপ স্বাস্থ্যমন্ত্রী ইউসেফ আবু আল রিশ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনকে এ তথ্য জানিয়েছেন।

আল রিশ বলেন, গত ১৪ অক্টোবর শনিবার আল আহলি হাসপাতালের কাছে দু’টি গোলা নিক্ষেপ করা হয়েছিল। পরের দিন রোববার হাসপাতালের ব্যবস্থাপক ডা. মাহের আয়াদের সঙ্গে যোগাযোগ করে আইডিএফ এবং হাসপাতাল বন্ধ না রাখার জন্য তাকে তিরস্কার করা হয়।

আল রিশের ভাষ্য অনুযায়ী, ডা. আয়াদকে ডেকে আইডিএফ কর্মকর্তারা বলেন, গতকাল হাসপাতালের কাছে দু’টি গোলা নিক্ষেপ করে আপনাদের সতর্কবার্তা দেওয়া হয়েছে। তারপরও কেন আপনারা এখনও হাসপাতাল খোলা রেখেছেন?

এ ব্যপারে নিশ্চিত হতে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে যোগাযোগ করেছিল সিএনএন। কিন্তু বাহিনীর কোনো কর্মকর্তা মন্তব্য করতে রাজি হননি। মঙ্গলবার রাতে গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ভয়াবহ এক রকেট হামলায় নিহত হয়েছেন প্রায় ৫০০ জন এবং আহত হয়েছেন আরও শত শত মানুষ।

কারা এই হামলা করেছে তা এখনও স্পষ্ট নয়। গাজার নিয়ন্ত্রণকারী গোষ্ঠী হামাস এবং ইসরায়েরের প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) হামলার জন্য পরষ্পরকে দোষারোপ করছে।

 

আজকের বাংলা তারিখ

April ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Mar    
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  


Our Like Page