August 20, 2026, 9:57 am
শিরোনামঃ
মেটার শিশু সুরক্ষা প্রসঙ্গে জাকারবার্গ মিথ্যা বলেছেন : হুইসেলব্লোয়ার ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধ যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ সংকট থেকে নজর সরানোর কৌশল : ইরানের পররাষ্ট্রমন্ত্রী ঝিনাইদহের মহেশপুরে ৬০০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী আটক যশোরে ব্যাংক অ্যাকাউন্ট হ্যাক করে ৭ লাখ টাকা লোপাটের ঘটনায় চীনা নাগরিকসহ ২ জন আটক যশোরে ১১ বছরের শিশু ধর্ষণের অভিযোগে ১ জন আটক ঝিনাইদহের মহেশপুরে আইন-শৃঙ্খলা কমিটির আগষ্ট মাসের মাসিক সভা অনুষ্ঠিত অতীতের যেকোনো সময়ের চেয়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে : তথ্যমন্ত্রী চাহিদা অনুযায়ী গ্যাস ও বিদ্যুতের পর্যাপ্ত সরবরাহ নেই : পরিকল্পনা প্রতিমন্ত্রী রাষ্ট্রপতি নির্বাচনের ভোট গণনা বিটিভিতে সরাসরি সম্প্রচার হবে : সিইসি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক কারামুক্ত
এইমাত্রপাওয়াঃ

৪ মাসের জন্য সিরিয়ার অন্তর্বর্তী প্রধানমন্ত্রীর দায়িত্বে মোহাম্মদ আল-বশির

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : সিরিয়ার সাবেক প্রেসিডেন্ট বাশার আল-আসাদের পতনের পর দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ পেয়েছেন মোহাম্মদ আল-বশির। তিনি ২০২৫ সালের ১লা মার্চ পর্যন্ত চার মাস সিরিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করবেন।

আসাদ সরকারের পতনের পর গোলান মালভূমির বাফার জোনে নিজেদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে ইহুদিবাদী ইসরাইল। এছাড়া, তারা দেশটির বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়ে সিরিয়ার সামরিক সক্ষমতা প্রায় ৮০ ভাগ ধ্বংস করেছে। এই পরিস্থিতির মধ্যে গতকাল (মঙ্গলবার) সিরিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে দেয়া এক ভাষণে দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রীর দায়িত্ব নেয়ার ঘোষণা দিয়েছেন বশির নিজেই।

তিনি বলেন, বাশার আসাদ সরকারকে উৎখাত করা বিদ্রোহী গোষ্ঠী হায়াতে তাহরির আশ-শাম বা এইচটিএস-এর সঙ্গে ঘনিষ্ঠ বশির ইদলিবের বিদ্রোহী প্রশাসনের দায়িত্বে ছিলেন। টেলিভিশনের বক্তৃতায় মোহাম্মদ বশির বলেন, “আজ আমরা মন্ত্রিসভার বৈঠক করেছি, বৈঠকে ইদলিব ও এর আশেপাশের এলাকার সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট বা এসএসজি’র প্রতিনিধি এবং ক্ষমতাচ্যুত সরকারের লোকজন ছিলেন।

তত্ত্বাবধায়ক সরকারের কাছে নথিপত্র ও প্রতিষ্ঠান হস্তান্তরের জন্য এ বৈঠক হয়। বশির এর আগে সিরিয়ান স্যালভেশন সরকারের উন্নয়ন মন্ত্রী হিসেবে কাজ করেছেন।

মোহাম্মদ আল-বশিরের জন্ম ১৯৮৩ সালে সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে। চলতি বছরের জানুয়ারি মাসে তাকে ইদলিবে সিরিয়ান স্যালভেশন গভর্নমেন্ট বা এসএসজি’র প্রধান মনোনীত করা হয়। সিরিয়ান গ্যাস কোম্পানির সাবেক কর্মী বশির ইঞ্জিনিয়ারিং, শরিয়া ও আইনে ডিগ্রি অর্জন করেছেন।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page