September 20, 2026, 9:46 am
শিরোনামঃ
যশোরের কেশবপুরে ঝটিকা মিছিল থেকে আওয়ামী লীগের ৮ নেতাকর্মী আটক জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে সোমবার নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বিরোধী দলের কারণেই কেউ কেউ ডিসেম্বরে আসতে চায় : পানিসম্পদমন্ত্রী জাতীয় গ্রিডে যুক্ত হলো সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস নতুন পে-স্কেলে বাড়ি ভাড়া সর্বোচ্চ ৬০ শতাংশ মুন্সীগঞ্জে বাস ও প্রাইভেট কারের সংঘর্ষে ৪ জন নিহত মানিকগঞ্জে স্ত্রী-কন্যাসহ প্রবাসীর মরদেহ উদ্ধার বাব এল-মান্দেবে কেবল সৌদি আরবের জাহাজে হামলা চালাচ্ছে হুথিরা আফগানিস্তানে সামরিক অভিযান চালালে পাকিস্তানকে ‘কঠোর জবাবের’ হুঁশিয়ারি তালেবানের ভারতের ওপর ১০০ শতাংশ শুল্কের বিলে সই করলেন ট্রাম্প
এইমাত্রপাওয়াঃ

৪ শত বিক্ষোভকারীকে কারাদণ্ড দিল ইরানের আদালত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ইরানের আদালত চলমান হিজাব বিরোধী বিক্ষোভে অংশগ্রহণের জন্য কমপক্ষে ৪০০ জনকে কারাগারে সাজা দিয়েছেন। মঙ্গলবার (১৩ ডিসেম্বর) রাজধানী তেহরানের একটি আদালত এ রায় দেন। গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ১৬০ জনকে পাঁচ থেকে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আর বাকিদের দুই থেকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া জরিমানা করা হয়েছে অন্তত ৭০ জনকে।

এর আগে দেশটিতে হিজাব বিরোধী বিক্ষোভে অংশ নেওয়ায় এক সপ্তাহের মধ্যে দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বিক্ষোভে অংশ নেওয়ায় মোহসেন শেখারি নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। একজন নিরাপত্তারক্ষীকে ছুরিকাঘাত করে আহত করার এবং তেহরানের রাস্তা অবরোধ করে ‘আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ’ ঘোষণা করার জন্য তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়।

এছাড়া, সোমবার (১২ ডিসেম্বর) দ্বিতীয় প্রতিবাদকারীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম মিজান নিউজের বরাত দিয়ে রয়টার্স  জানায়, নিরাপত্তা বাহিনীর দুই সদস্যকে হত্যার দায়ে ওই ব্যক্তিকে ফাঁসি দেওয়া হয়।

হিজাব ইস্যুতে পুলিশ হেফাজতে এক তরুণীর মৃত্যুর পর গত সেপ্টেম্বরে দেশটিতে বিক্ষোভ শুরু হয়, যা পরে সহিংস রূপ নেয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এ মাসের শুরুর দিকে সতর্কতা দিয়ে জানায়, বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ইরানে অন্তত ২৮ জনের মৃত্যুদণ্ড কার্যকর হতে পারে। তারা আশঙ্কা করছে, গণঅভ্যুত্থানের অবসান ঘটাতে কর্তৃপক্ষ মৃত্যুদণ্ডকে রাজনৈতিক দমন পীড়নের হাতিয়ার হিসেবে ব্যবহার করবে ।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page