September 8, 2026, 6:10 pm
শিরোনামঃ
ঝিনাইদহে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত  যশোর কারাগারে কয়েদির মৃত্যু ভারতে কারাভোগের পর বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নারী অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির মৈত্রী এক্সপ্রেস চালুর বিষয়ে ভারত-বাংলাদেশ ইতিবাচক : সড়কমন্ত্রী মন্ত্রী-প্রতিমন্ত্রীদের সরকারি ভ্রমণ বিল নিয়ে নতুন নির্দেশনা নওগাঁয় বাড়ির সামনে স্বর্ণকারকে হত্যা করে স্বর্ণ ও টাকা ছিনতাই চট্টগ্রামে দুই শিশুর পেটের ভেতর মিলল ৬ হাজার ৬১৫ পিস ইয়াবা হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের ফিলিস্তিনিদের তাৎক্ষণিক সুরক্ষা নিশ্চিতের দাবি আরব লীগের
এইমাত্রপাওয়াঃ

৫ সিটিতে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেট সিটি করপোরেশন নির্বাচনে নির্বাচনী বিরোধ নিষ্পত্তির জন্য একটি ‘নির্বাচনী ট্রাইব্যুনাল’ ও একটি ‘নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল’ গঠন করেছে নির্বাচন কমিশন (ইসি)।

ইসির আইন শাখার উপ-সচিব মো. আব্দুছ সালামের সই করা এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে জানানো হয়, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের সিনিয়র সহকারী জজ আদালতের সিনিয়র সহকারী জজকে নিয়ে নির্বাচনী ট্রাইব্যুনাল গঠন করা হয়েছে। এ ছাড়া, গাজীপুর, খুলনা, বরিশাল, রাজশাহী ও সিলেটের প্রথম আদালতের অতিরিক্ত জেলা ও দায়রা জজ এবং অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে নিয়ে গঠন করা হয়েছে নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

আইন অনুযায়ী, ভোটের ফলাফল গেজেট আকারে প্রকাশের ৩০ দিনের মধ্যে কোনো প্রার্থী বা তার পক্ষে কোনো সংক্ষুব্ধ ব্যক্তি অভিযোগ দায়ের করলে ট্রাইব্যুনাল তা ১৮০ দিনের মধ্যে নিষ্পত্তি করবেন। তবে ট্রাইব্যুনালের রায়ে সন্তুষ্ট না হলে আপিল ট্রাইব্যুনালে আপিল করা যাবে। এ ক্ষেত্রেও ট্রাইব্যুনালের রায়ের ৩০ দিনের মধ্যে আপিল করতে হবে। আপিল দায়েরের ১৮০ দিনের মধ্যে আপিল নিষ্পত্তি করবেন নির্বাচনী আপিল ট্রাইব্যুনাল।

এর আগে, গত ২৫ মে গাজীপুর সিটি করপোরেশনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া, আগামী ১২ জুন খুলনা ও বরিশাল এবং ২১ জুন রাজশাহী ও সিলেট সিটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page