November 3, 2026, 11:48 pm
শিরোনামঃ
যশোরের বাঘারপাড়ায় ৪০ জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মামলা যশোরের শার্শায় আওয়ামী লীগ সমর্থকসহ ৪ জন আটক যশোরের কেশবপুরে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় পরকীয়া প্রেমিক-প্রেমিকা আটক যশোরে আরও এক যুবলীগ কর্মী আটক রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে জাপান সফরের অভিজ্ঞতা জানালেন প্রধানমন্ত্রী রাস্তায় আন্দোলনকারীদের সঙ্গে শ্রমিকদের সম্পর্ক নেই : স্বরাষ্ট্রমন্ত্রী আইনের মধ্যে হত্যার অধিকার পুলিশের আছে যদি প্রেক্ষাপট তৈরি হয় : তথ্য উপদেষ্টা কুমিল্লায় কিশোর গ্যাংবিরোধী অভিযানে ৩৮৫ জন আটক নওগাঁয় ক্লিনিকের পাশ থেকে অজ্ঞাত নারীর মরদেহ উদ্ধার এক দিনেই সম্পদে বড় লাফ ; এশিয়ার শীর্ষ ধনী হলেন আম্বানি
এইমাত্রপাওয়াঃ

৬ ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার বিজার্ভ নিয়ে শক্তিশালী অবস্থানে চীন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ছয় ট্রিলিয়ন ডলারের বৈদেশিক মুদ্রার বিজার্ভ নিয়ে শক্তিশালী অবস্থানে দাঁড়িয়ে আছে চীন। তবে এই বিপুল পরিমাণ অর্থের অর্ধেকই ‘লুকিয়ে’ রাখা হয়েছে। বৈশ্বিক অর্থনীতির জন্য এটি নতুন ধরনের ঝুঁকি তৈরি করছে বলে জানিয়েছেন মার্কিন অর্থনীতিবিদ ব্র্যাড সেটসার।

নিউইয়র্কভিত্তিক সংবাদমাধ্যম দ্য চায়না প্রজেক্টের এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ও রাজস্ব বিভাগের সাবেক কর্মকর্তা ব্র্যাড সেটসার লিখেছেন, দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভের একটি বড় অংশই পিপলস ব্যাংক অব চায়নার অফিসিয়াল নথিতে দেখানো হয় না। এর পরিবর্তে, এসব ‘ছায়া রিজার্ভ’ চীনের রাষ্ট্রীয় বাণিজ্যিক ঋণদাতা এবং পলিসি ব্যাংকের মতো প্রতিষ্ঠানগুলোর সম্পদ হিসেবে দেখানো হয়।

তবে গত কয়েক বছরে চীনের অফিসিয়াল রিজার্ভ খুব একটা বাড়েনি। কিন্তু দেশটির রপ্তানি উদ্বৃত্তের পাশাপাশি ‘লুকোনো রিজার্ভ’ আরও বেড়েছে।

এই মার্কিন অর্থনীতিবিদ বলছেন, রিজার্ভ নিয়ে চীনের মধ্যে যে স্বচ্ছতার অভাব দেখা দিয়েছে তা বিশ্বের জন্য কিছুটা সমস্যার। বৈশ্বিক অর্থনীতিতে চীন এতটাই কেন্দ্রীয় অবস্থানে রয়েছে যে, তারা প্রকাশ্যে বা লুকিয়ে যা কিছুই করে সেটা শেষ পর্যন্ত বিশ্বের বাকি অংশের ওপর বড় ধরনের প্রভাব ফেলে।

তবে ‘লুকিয়ে’ রাখা রিজার্ভের বিষয়ে প্রশ্ন করা হলে তাৎক্ষণিকভাবে এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হয়নি চীনের স্টেট অ্যাডমিনিস্ট্রেশন অব ফরেইন এক্সচেঞ্জ।

বাইডেন প্রশাসনের সাবেক বাণিজ্য উপদেষ্টা সেটসার মতে, চীনের রিজার্ভের প্রভাবের একটি উদাহরণ হলো-বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে তাদের অর্থায়ন। মূলত অর্থনৈতিক সংকটের ধাক্কার পর দখলদারিত্ব বাড়াতেই ওই প্রকল্প গ্রহণ করা হয়েছে।

তিনি বলেন, চীন এত বড় একটি অর্থনীতির দেশ এবং এমন একটি ভারসাম্যহীন অর্থনীতি যে, এর সব
ধরনের কার্যকলাপেই বৈশ্বিক প্রভাব রয়েছে।

সেটসার বলেন, চীনের কেন্দ্রীয় সরকারের অধীনস্ত প্রতিষ্ঠানগুলোর সম্ভবত ছয় ট্রিলিয়ন ডলারের বৈদেশিক সম্পদ আছে। কিন্তু গত বছরের শেষ দিকে অফিসিয়াল রিজার্ভ দেখানো হয়েছিল ৩ দশমিক ১ ট্রিলিয়ন ডলার। অর্থাৎ প্রায় অর্ধেক অর্থের বিষয়েই কিছু জানানো হয়নি।

বর্তমানে নিউইয়র্কভিত্তিক থিঙ্ক ট্যাঙ্ক কাউন্সিল অন ফরেন রিলেশন্সের সিনিয়র ফেলো হিসেবে দায়িত্ব পালন করছেন সেটসার। তিনি বলেন, চীনের অভ্যন্তরীণ ঋণ সমস্যা নিয়ে আলোচনার মধ্যে এই বড় অংকের ‘লুকোনো রিজার্ভ’ আমাদের মনে করিয়ে দেয় যে, দেশটি এখনো বিশ্বব্যাপী বড় ঋণদাতা। তাদের বৈদেশিক মুদ্রার রিজার্ভের প্রভাব এখনো বিশ্বজুড়ে প্রভাব ফেলছে। তার মতে, চীনের অভ্যন্তরীণ ঋণ সমস্যা নিয়ে আলোচনার কারণে এই গুরুত্বপূর্ণ বিষয়টিই অনেক সময় আর প্রকাশ পায় না। সূত্র: ব্লুমবার্গ

আজকের বাংলা তারিখ

  • ৪ঠা নভেম্বর, ২০২৬
  • ১৯শে কার্তিক, ১৪৩৩
  • ২৩শে জমাদিউল-আউয়াল, ১৪৪৮
November ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Oct    
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  


Our Like Page