March 27, 2026, 8:17 am
শিরোনামঃ
মহান স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন রাজারবাগ থেকেই শুরু হয়েছিল স্বাধীনতার প্রেক্ষাপট : স্বরাষ্ট্রমন্ত্রী বৈশ্বিক দাসত্ব ও শোষণ নির্মূলে জোরালো আহ্বান জানিয়েছে বাংলাদেশ : পররাষ্ট্রমন্ত্রী মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ বাংলাদেশ গড়ার আহ্বান পার্বত্য প্রতিমন্ত্রীর বাংলাদেশের স্বাধীনতা দিবসে রাজা চার্লসের শুভেচ্ছা ঝিনাইদহের মহেশপুরে ইউএনও’র বক্তব্যে শহীদ জিয়ার নাম না থাকায় স্বাধীনতা দিবসের অনুষ্ঠান বর্জন করল বিএনপি ঝিনাইদহের ফেসবুক স্ট্যাটাসকে কেন্দ্র করে জামায়াত-বিএনপির সংঘর্ষে কৃষকদল নেতার মৃত্যু রাজবাড়ীর দৌলতদিয়া ঘাটে বাসডুবির ঘটনায় ২৬ জন নিহত ইসরায়েলের পক্ষ হয়ে ইরানের বিরুদ্ধে লড়াইয়ের কড়া হুঁশিয়ারি দিলেন উগান্ডা সেনাপ্রধান ইরানকে ড্রোন-খাদ্য-ওষুধ সরবরাহ করছে রাশিয়া
এইমাত্রপাওয়াঃ

৬ মাসের দণ্ড থেকে বাঁচতে ৭ বছর হিজড়া সেজে ছদ্মবেশ ; শেষ রক্ষা হলোনা লিটন চৌধুরীর

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চট্টগ্রামের পটিয়ায় ৬ মাসের কারাদণ্ড থেকে বাঁচতে ৭ বছর তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে থেকেও শেষ রক্ষা হয়নি লিটন চৌধুরীর (৪০)। সে উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র।

মাদকের একটি মামলায় কারাদণ্ড হওয়ার পর দীর্ঘ সাত বছর ধরে ছদ্মবেশে চলাফেরা করতে থাকার পর গতকাল রবিবার রাত ১১ টায় তাকে নগরীর পাঁচলাইশ এলাকা থেকে পটিয়া থানা পুলিশ গ্রেপ্তার করে।

পটিয়া থানা পুলিশ জানান, উপজেলার কাশিয়াইশ ইউনিয়নের বুধপুরা গ্রামের রুহিনী চৌধুরীর পুত্র লিটন চৌধুরী ২০১৩ সালে গাঁজাসহ চট্টগ্রাম নগরীতে গ্রেপ্তার হয়। ওই ঘটনায় পাঁচলাইশ থানায় একটি মামলা হয়। আদালত তাকে দোষী সাব্যস্ত করে ছয় মাসের কারাদণ্ড এবং ৫০০ টাকা জরিমানা অনাদায়ে আরো সাতদিনের কারাদণ্ড দেওয়া হয়। মামলার রায়ের পর থেকে আসামি লিটন চৌধুরী তৃতীয় লিঙ্গের ছদ্মবেশ চলাফেরা করতে থাকে। সাজাপ্রাপ্ত আসামি লিটনের গ্রেপ্তারি পরোয়ানা দীর্ঘদিন পটিয়া থানায় পড়ে থাকে এবং পুলিশ জানতে পারে সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চলাফেরা করছে। রবিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নগরীর পাঁচলাইশ থানা এলাকায় অভিযান চালিয়ে অবশেষে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

পটিয়া থানার ওসি (তদন্ত) রাশেদুল ইসলাম জানিয়েছেন, সাজাপ্রাপ্ত আসামি তৃতীয় লিঙ্গের ছদ্মবেশে চট্টগ্রাম নগরীতে শাড়ি, ব্লাউজ পড়ে ঘুরাফেরা করতেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দণ্ডপ্রাপ্ত এ আসামিকে পটিয়া থানার উপ-পরির্দশক শহীদ বিশ্বাসের নেতৃত্বে পুলিশের একটি টিম তাকে গ্রেপ্তার করেছেন।

 

আজকের বাংলা তারিখ

March ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Feb    
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১  


Our Like Page