September 4, 2026, 12:37 am
শিরোনামঃ
যশোরে হাসপাতালে তরুণীকে যৌন হয়রানির অভিযোগে যুবক আটক যশোর রিপোর্টার্স ইউনিটির আত্মপ্রকাশ ; সভাপতি রিটন ও সম্পাদক সাগর আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশকে নিষ্ঠার সঙ্গে কাজের আহ্বান রাষ্ট্রপতির ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে আইডিবির ১ বিলিয়ন ডলার ; প্রধানমন্ত্রীর উপস্থিতিতে চুক্তি সই ২০২৭ সালেও দুই পর্বে বিশ্ব ইজতেমা তারিখ ঘোষণা করলেন স্বরাষ্ট্রমন্ত্রী টিআর ও কাবিখাসহ সব সরকারি বরাদ্দের হিসাব ‘গুনে গুনে’ নেওয়ার আহ্বান তথ্যমন্ত্রীর নারায়ণগঞ্জে ২৬ মামলার আসামি ‘কালাই সবুজ’ আটক রাজবাড়ীতে পৃথক ঘটনায় ২ নারীর মরদেহ উদ্ধার ডেনমার্কে হামলার প্রস্তুতির নিচ্ছে রাশিয়া : ড্যানিশ গোয়েন্দা সংস্থা হরমুজ প্রণালিতে আরও নৌ মাইন বসাচ্ছে ইরান
এইমাত্রপাওয়াঃ

৭ জানুয়ারি জনগণ স্বাধীনভাবেই ভোট দেবে : পররাষ্ট্রমন্ত্রী

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : দেশের মানুষ শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বদ্ধপরিকর। তাই অবরোধ-হরতালের মতো ধ্বংসাত্মক রাজনীতি তারা পরিহার করেছেন। এমনকি ৭ জানুয়ারি উৎসবমুখর পরিবেশেই সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। জনগণ ভোটকেন্দ্রে যাবেন এবং স্বাধীনভাবেই নিজেদের প্রতিনিধি নির্বাচন করবেন বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

বুধবার (২৯ নভেম্বর) দুপুর ১২টায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার রিটার্নিং কর্মকর্তা ও সিলেটের জেলা প্রশাসক রাসেল হাসানের কাছে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় একথা বলেন তিনি। সিলেট-১ আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচন করবেন তিনি।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, সিলেটবাসীর উন্নয়নের লক্ষ্যে আমি কাজ করেছি। অনেক প্রকল্পের কাজ চলমান। আগামীতে সেগুলোও বাস্তবায়ন করতে চাই। আমি জনগণের জন্য কাজ করেছি বলে আমার বিশ্বাস আবারও তারা আমাকে ভোট দিয়ে নির্বাচিত করবেন।

এসময় তার সঙ্গে ছিলেন সিলেট সিটি করপোরেশনের মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাকির হোসেনসহ সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগ যুবলীগ এবং অঙ্গ ও সহযোগী সংগঠন সমূহের নেতারা।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page