October 14, 2026, 3:50 am
শিরোনামঃ
যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক যশোরের বেনাপোলে সংবাদ সম্মেলনে মিথ্যা তথ্য সরবরাহের প্রতিবাদ জানালেন বিএনপি নেতা সনি জি এম কাদেরের বাসভবনে হামলার প্রতিবাদে যশোরে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি যশোরের বেনাপোল বন্দরের আধুনিকায়নে পরিবেশগত প্রভাব নিরূপণে জনমত যাচাই সভা দুর্যোগ সহনশীল দেশ গড়তে প্রতিটি পরিবারের সচেতনতা জরুরি : রাষ্ট্রপতি সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে ছায়া মন্ত্রিসভা গঠনের আহ্বান ডেপুটি স্পিকারের ৩৫ বছর বয়সের পর আইনজীবী হওয়ার পথ বন্ধ করা হবে : আইনমন্ত্রী লটারির মাধ্যমে প্রকৌশলীদের বদলি-পদায়ন করা হচ্ছে : গণপূর্ত মন্ত্রী প্রধান শিক্ষকের পুনর্বহাল নিয়ে সংঘর্ষে শিক্ষক-শিক্ষার্থীসহ ১৩ জন আহত কুষ্টিয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কুপিয়ে হত্যা
এইমাত্রপাওয়াঃ

৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের সুপারিশ

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :   বিগত সরকারের আমলে দায়ের হওয়া ৭ হাজার ১৮৪টি রাজনৈতিক হয়রানিমূলক মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করা হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি বলেন, রাজনৈতিক প্রতিপক্ষ দমনে অপব্যবহৃত এসব মামলার মধ্যে প্রকৃত অর্থে হয়রানির উদ্দেশ্যে করা মামলাগুলোকে চিহ্নিত করে বাতিলের প্রক্রিয়া চালানো হচ্ছে।

রোববার (১৩ এপ্রিল) সচিবালয়ে আইন মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

ড. আসিফ নজরুল বলেন, “আমাদের লক্ষ্য শুধু সংখ্যা নয়, প্রতিটি মামলার প্রকৃতি খতিয়ে দেখা। অনেক সময় এমন মামলাও আসে যেগুলো আসলে রাজনৈতিক হয়রানিমূলক নয়। এসব বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তারা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করছেন।”

তিনি আরও বলেন, অযথা কাউকে আইনের ফাঁদে ফেলা হবে না, আবার প্রকৃত অপরাধ ঢাকতেও দেওয়া হবে না। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বিচারব্যবস্থায় ন্যায়বিচার নিশ্চিত করার পাশাপাশি রাজনৈতিক প্রতিশোধের সংস্কৃতির অবসান ঘটানোই সরকারের অন্যতম অগ্রাধিকার।

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page