October 14, 2026, 4:53 pm
শিরোনামঃ
প্রবাসীদের পাঠানো অর্থে সচল দেশের অর্থনীতি ; তাদের প্রতি রাষ্ট্রের দায়িত্ব অনেক: রাষ্ট্রপতি প্রযুক্তির ভিড়ে নিজেদের সংস্কৃতি ভুলে যাওয়া যাবে না : প্রধানমন্ত্রী গঙ্গা চুক্তি নবায়ন নিয়ে সিদ্ধান্ত হয়নি ; আগামী ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারাজ উদ্বোধনের আশা ফ্যামেলি কার্ড নিয়ে অনিয়ম করলে কাউকে ছাড় দেওয়া হবে না : প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী কুমিল্লায় জামায়াতের দুই গ্রুপের সংঘর্ষ ; মহানগরী কার্যালয়ে ভাঙচুর বগুড়ায় নিখোঁজের ৪ দিন পর ধানক্ষেতে শিশুর মরদেহ তুরস্কের সমুদ্রতলে মিলল ৪৭০০ বছরের পুরনো জাহাজ জার্মানিতে কিশোরীকে যৌন হয়রানির অভিযোগে রোবট জব্দ আমাদের মাটি ব্যবহার করে সৌদিতে হামলা চালানো যাবে না : ইরাকের প্রধানমন্ত্রী যশোরের বেনাপোলে আওয়ামী লীগ নেতা খোকন আটক
এইমাত্রপাওয়াঃ

৮০০ কোটির মাইল ফলক ছাড়াল পদ্মা সেতুর টোল আদায়

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : ঈদের আর মাত্র একদিন বাকী। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন করতে বাড়ির পানে ছুটছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের লাখ লাখ মানুষ। কোন রকম ভোগান্তি বা বিড়ম্বনা ছাড়াই বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এক্সপ্রেসওয়ে হয়ে স্বপ্নের পদ্মা সেতু দিয়ে নিজ গন্তব্যে যাচ্ছেন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ২১ জেলার মানুষ।

খুলনাগামী তৌহিদ জানান, ‘এখন ঈদ যাত্রা স্বপ্ন মনে হয়। ভাবতেই কেমন যেন লাগে। ক’দিন আগেও বাড়ি যাবার আগে শতবার চিন্তা করতে হতো । এখন কোন চিন্তা নাই যখন মন চায় বাড়ি যেতে পারি। এর যে কী আনন্দ, কী তৃপ্তি এটা এ পথে চলাচলকারী ছাড়া কেউ বুঝতে পারবে না।

পদ্মা সেতুতে গত ২৪ ঘন্টায় ৩১ হাজার ২শ’ ৯৮টি যান পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ৩ কোটি ৬১ লাখ ৭৫ হাজার ৮শ টাকা।

এর মধ্য দিয়ে পদ্মা সেতুর টোল আদায় ৮০০ কোটি টাকার মাইল ফলক ছাড়িয়ে গেল। ২৬ জুন পর্যন্ত টোল আদায় হয়েছে ৮শ’ ৫ কোটি ১৭ লাখ, ৫হাজার ৫শ’ ৫০ টাকা। এ সময়য়ের মধ্যে যান পারাপার হয়েছে ৫৭ লাখ ২৮ হাজার ৬শ’ ৫১টি।

ঈদে একদিকে যেমন নির্বিঘেœ ঘরমুখো মানুষ পদ্মা সেতু দিয়ে পার হচ্ছে তেমনি রাজস্বও বাড়ছে।
পদ্মা বহুমুখী  সেতু প্রকল্পের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রজ্জব আলী জানান, দুইপারে ১৫টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে মাওয়া প্রান্তে ৭টি ও জাজিরা প্রান্তে ৮টি বুথ রয়েছে।

মোটরসাইকেল পারাপারের জন্য উভয় পারেই দুটি করে ৪টি লেন রয়েছে। সার্ভিস লেনে বাইক চলাচল করায় এবং টোল আদায়ে অতিরিক্ত টোল বুথ করায় অন্য যান চলাচলে কোন বিঘ্ন সৃষ্টি হচ্ছে  না। স্বাচ্ছন্দে চলাচল করছে সকল যান। সূত্র: বাসস

 

 

আজকের বাংলা তারিখ

  • ১৪ই অক্টোবর, ২০২৬
  • ২৯শে আশ্বিন, ১৪৩৩
  • ২রা জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page