September 7, 2026, 1:33 am
শিরোনামঃ
দূষণমুক্ত নদী রেখে যেতে সবাইকে দায়িত্বশীল হতে হবে : প্রধানমন্ত্রী রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি : স্বরাষ্ট্রমন্ত্রী হাজার হাজার লিটার তেল পুড়িয়ে বিরোধী দলের লংমার্চ অযৌক্তিক : পানিসম্পদ প্রতিমন্ত্রী চলতি মাসের মধ্যেই ইউপি নির্বাচনের তফসিল দেওয়া হবে : ইসি আনোয়ারুল চাঁপাইনবাবগঞ্জে স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে অসুস্থ ১৫ শিক্ষার্থী নোয়াখালীতে পুলিশ দেখে দৌড়ে পালানোর সময় আসামির মৃত্যু পুতিনের সঙ্গে ট্রাম্পের জামাতা ও দূতের বৈঠক ভারতে সার্কিট হাউসে নামাজ পড়ায় নেতার বিরুদ্ধে মামলা মার্কিন চাপে নতি স্বীকার করা হবে না : ইরানের প্রেসিডেন্ট যশোরে অ্যাম্বুলেন্সে পুত্রসন্তানের জন্ম দিলেন হাজতি নারী
এইমাত্রপাওয়াঃ

৯-১০ ফেব্রুয়ারি   বান্দরবানে অনুষ্ঠিত হবে “পার্বত্য সম্প্রীতি উৎসব”

অনলাইন সীমান্তবাণী ডেস্ক :  বাংলাদেশ শিল্পকলা একাডেমির ক্ষুদ্র নৃগোষ্ঠী সেল-এর ব্যবস্থাপনায় ৯-১০ ফেব্রুয়ারি বান্দরবান জেলার সুয়ালক উপজেলার লামারপাড়ায় ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের মাঠে দুই দিনব্যাপী “পার্বত্য সম্প্রীতি উৎসব” অনুষ্ঠিত হবে।

উৎসবে জেলা বান্দরবান, সিলেট, ময়মনসিংহ ও রাজশাহী বিভাগ থেকে আগত মারমা, চাকমা, ম্রো, ত্রিপুরা, লুসাই, খুমি, বম, খেয়াং, চাক, পাংখোয়া, তঞ্চঙ্গা, মনিপুরী, সাঁওতাল, মালপাহাড়িয়া, বাংগালী, ওঁরাও, মাহালী ও গারো সম্প্রদায়ের শিল্পীবৃন্দ অংশগ্রহণ করবে।

আজ ৯ ফেব্রুয়ারি বিকাল ৫টায় হবে উদ্বোধনী অনুষ্ঠান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক (সচিব পদমর্যাদা) ড. সৈয়দ জামিল আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে থাকবেন-বান্দরবান সেনা রিজিয়ন এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, বান্দরবান পার্বত্য জেলা প্রশাসক মিজ শামীম আরা রিনি, বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, ক্ষুদ্র নৃগোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, বান্দরবান এর পরিচালক নু ক্রাচিং মারমা, ম্রো আবাসিক উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মহিন উদ্দিন ও জেলা শিল্পকলা একাডেমি বান্দরবান  এর সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম বাচ্চু।

অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই।

অনুষ্ঠানে মুখ্য সমন্বয়কারী হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির উপপরিচালক এস এম শামীম আকতার। অনুষ্ঠানটি চলবে বিকাল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত।

১০ ফেব্রুয়ারি বিকাল ৫টায় আয়োজন করা হবে সমাপনী অনুষ্ঠানের।

আজকের বাংলা তারিখ

September ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Aug    
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  


Our Like Page