October 27, 2026, 6:50 pm
শিরোনামঃ
দেশে বিশ্বমানের চিকিৎসাসেবা ও রোগীবান্ধব পরিবেশ নিশ্চিতের আহ্বান রাষ্ট্রপতির ‘ক্রসফায়ারের’ ক্ষেত্রে জিরো টলারেন্স ; আইজিপির বক্তব্য ঠিক হয়নি : স্বরাষ্ট্রমন্ত্রী তিন বছর পর স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উত্তরণ করবে বাংলাদেশ : বাণিজ্যমন্ত্রী রংপুরে আল্লাহ ও কোরআন নিয়ে ব্যঙ্গাত্মক ভিডিও পোস্টের অভিযোগে যুবক আটক সুনামগঞ্জে মাছ ধরা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে ১ জন নিহত অরুণাচলে বিপুল সংখ্যক বাহিনী পাঠাচ্ছে ভারত তেহরানে ইরান-সৌদি-পাকিস্তান-তুরস্কের নিরাপত্তা বৈঠক ইসরায়েলের ভোটে ফিলিস্তিনের ভাগ্য বদলাবে না : অ্যামনেস্টি যশোরের শার্শায় মহাসড়কে ২৪ লাখ টাকার স্বর্ণের বারসহ ১ জন আটক যশোরে পিকআপের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মা-ছেলে নিহত ; আহত স্বামী
এইমাত্রপাওয়াঃ

৯/১১ উপলক্ষে জাতীয় ঐক্যের ডাক দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জাতীয় ঐক্যের ডাক দিয়েছেন। আমেরিকায় ১১ সেপ্টেম্বর হামলার ২২ বছর উপলক্ষে তিনি এই ঐক্যের ডাক দেন। যদিও দেশটিতে রাজনৈতিক বিভেদ তীব্র রূপ ধারণ করেছে।

বাইডেন ভারত ও ভিয়েতনাম সফর শেষে দেশে ফিরে সোমবার আলাস্কার অ্যাংকরেজ সামরিক ঘাঁটিতে ৯/১১ উপলক্ষে বক্তৃতা দেন। এ সময়ে তিনি বলেন, একে অন্যের প্রতি বিশ্বাস পুনঃস্থাপনের মাধ্যমে চলুন আমরা ১১ সেপ্টেম্বরের নিহতদের প্রতি সম্মান জানাই।

তিনি আরো বলেন, আমরা অবশ্যই কখনো জাতীয় ঐক্যের অনুভূতিকে হারাতে দিবো না। একে আমাদের সময়ের সাধারণ বিষয় হতে দিন।

বাইডেন বলেন, জাতি হিসেবে রাজনৈতিক ও আদর্শিক সহিংসতাসহ সন্ত্রাসবাদের বিরুদ্ধে আমাদের অবস্থান।

উল্লেখ্য, দেশটিতে বর্তমানে রাজনৈতিক বিভেদ তিক্ত রূপ নিয়েছে। রিপাবলিকান দলের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ পর্যন্ত চারবার আদালতে অভিযুক্ত হয়েছেন।

এর মধ্যে রয়েছে ২০২০ সালের নির্বাচনের ফলাফলকে উল্টে দেয়ার প্রচেষ্টা। এ লক্ষে তার সমর্থকরা ক্যাপিটল হিলে যে হামলা চালিয়েছিল যা জনমনে এখনও তাজা স্মৃতি হয়ে আছে।

এদিকে ১১ সেপ্টেম্বর হামলার বার্ষিকীতে নিউইয়র্কে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসসহ সাবেক মেয়ররা টুইন টাওয়ারের জায়গায় নির্মিত স্মৃতি সৌধে নিহতদের পরিবারের সদস্যদের নিয়ে আয়োজিত স্মরণ সভার অনুষ্ঠানে যোগ দেন। এ সময়ে ঘণ্টাধ্বনি বাজানো এবং নিহত প্রায় তিন হাজার লোকের নাম পড়ে শোনানো হয়।

আজকের বাংলা তারিখ

  • ২৮শে অক্টোবর, ২০২৬
  • ১২ই কার্তিক, ১৪৩৩
  • ১৬ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮


Our Like Page