October 9, 2026, 11:08 pm
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরের পদ্মপুকুরে জমির রেকর্ড সংশোধন ও নামজারি নিয়ে মানববন্ধনের জের ; আদালতের রায় ও ডিক্রি পেল প্রাধান্য মুক্তিযোদ্ধাদের যথাযথ সম্মান ও মর্যাদা নিশ্চিত করতে হবে : রাষ্ট্রপতি শুধু ডিগ্রি নয় ; প্রয়োজন বাস্তবমুখী ও প্রযুক্তিগত দক্ষতা : গণশিক্ষা প্রতিমন্ত্রী আতপ চালের চাহিদা জানতে গবেষণা শুরু করেছে এফপিএমইউ কুমিল্লায় স্কুলছাত্রী তাজমিন হত্যা ; চট্টগ্রাম থেকে প্রধান আসামি আটক খুলনায় পুলিশ পরিদর্শককে কুপিয়ে জখম দ্রুত ইমাম মাহদীর আগমন হোক : মোজতবা খামেনি  সৌদি আরবকে প্রতিরক্ষা ও প্রযুক্তিগত সহায়তা দেবে তুরস্ক হুথিদের হামলায় সৌদি আরবে ৪ নাগরিক নিহত যশোরের শার্শায় পুলিশের চলমান বিশেষ অভিযানে আরো ২ জন আটক
এইমাত্রপাওয়াঃ

রাজশাহীতে চাঁদা না দেওয়ায় মুদি দোকানিকে হত্যা

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাজশাহীতে চাঁদা চাওয়াকে কেন্দ্র করে ছুরিকাঘাতে মামুনুর রশিদ জুয়েল (৪৮) নামে এক মুদি দোকানদারকে হত্যা করেছে এক মাদকাসক্ত যুবক।

শুক্রবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ৬টায় পুঠিয়া পৌরসভার কাউন্সিল বাজারে এই ঘটনা ঘটে। নিহত জুয়েল পুঠিয়া উপজেলার কৃষ্ণপুর গ্রামের মৃত আনছারের ছেলে।

‎পুলিশ জানিয়েছে, জুয়েল প্রতিদিনের মতো সকালে দোকান খুলে বসে ছিলেন। এসময় কাঁঠালবাড়িয়া গ্রামের কামালের ছেলে মাইনুল (২৩) তার দোকানে প্রবেশ করে। নেশা করার জন্য চাঁদার টাকা চাইলে মাইনুল ও জুয়েলের মধ্যে কথা কাটাকাটি ও একপর্যায়ে হাতাহাতি শুরু হয়। ধস্তাধস্তির একপর্যায়ে মাইনুল তার কাছে থাকা ছুরি দিয়ে জুয়েলের বুকে আঘাত করেন।

জুয়েল রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়লে আশপাশের লোকজন তাকে উদ্ধার করে দ্রুত পুঠিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার পরে স্থানীয়রা ঘাতক মাইনুলকে ধাওয়া করে আটক করে। পরে গণধোলাই দিয়ে দোকানের খুঁটির সাথে বেঁধে রাখেন। খবর পেয়ে পুঠিয়া থানা পুলিশ আসামিকে উদ্ধার করে পুলিশি হেফাজতে নেন।

এবিষয়ে পুঠিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম জানান, স্থানীয় জনগণ আসামিকে খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিল। আমরা তাকে পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছি। মরদেহ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে। মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

আজকের বাংলা তারিখ

  • ১০ই অক্টোবর, ২০২৬
  • ২৪শে আশ্বিন, ১৪৩৩
  • ২৮শে রবিউস-সানি, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page