April 29, 2026, 6:05 am
শিরোনামঃ
ঝিনাইদহের মহেশপুরে জাতীয় আইনগত সহায়তা দিবস পালিত মাগুরার বালিদিয়া গ্রামে অবসরপ্রাপ্ত নৌবাহিনী সদস্যর জমি দখলের অভিযোগ অসচ্ছল মানুষের ন্যায়বিচার নিশ্চিতে সুনির্দিষ্ট পরিকল্পনা নিয়েছে সরকার : প্রধানমন্ত্রী দেশে বর্তমানে কোনো জঙ্গি তৎপরতা নেই : স্বরাষ্ট্রমন্ত্রী দেশে ১ লাখ ৭০ হাজার মেট্রিক টন ডিজেল মজুত রয়েছে : তথ্য উপদেষ্টা জাতীয় গ্রিডে যুক্ত হলো আদানির ৯২৫ মেগাওয়াট বিদ্যুৎ জাপানে বিপুল জনশক্তি পাঠানোর প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ পাবনার রূপপুর বিদ্যুৎকেন্দ্রের প্রথম ইউনিটে জ্বালানি লোডিং শুরু খাগড়াছড়িতে বিদ্যুৎ বিভাগের ভুলে কৃষকের টিনের ঘরে চলতি মাসের বিদ্যুৎ বিল ১ লক্ষ ৪ হাজার টাকা মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে ইরানকে বড় ছাড় দিতে হবে : ফ্রান্স
এইমাত্রপাওয়াঃ

দুর্নীতির অভিযোগে রাশিয়ার সাবেক উপ-প্রতিরক্ষা মন্ত্রী গ্রেপ্তার

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : রাশিয়ার সাবেক উপপ্রতিরক্ষা মন্ত্রী দিমিত্রি বুলগাকভকে দুর্নীতির অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। রাশিয়ার আইন প্রয়োগকারী কর্তৃপক্ষ শুক্রবার (২৬ জুলাই) এ ঘোষণা দেয়। রুশ সংবাদমাধ্যম ইন্টারফ্যাক্সের বরাত দিয়ে রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

দিমিত্রি বুলগাকভ রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের রসদ বিভাগের প্রধান ছিলেন। দুর্নীতির অভিযোগের পর ২০২২ সালের সেপ্টেম্বর মাসে তাকে পদচ্যুত করা হয় এবং পরবর্তীতে তদন্ত শুরু হয়। এফএসবির এক কর্মকর্তার ভাষ্যমতে, তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ার পর তাকে গ্রেপ্তার করা হয়েছে বলে ইন্টারফ্যাক্সকে জানান।

দিমিত্রি বুলগাকভের দুর্নীতির ঘটনাটি সাম্প্রতিক সময়ে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বড় ধরনের কেলেঙ্কারিগুলোর মধ্যে একটি। এর আগে গত ২৩ এপ্রিল দুর্নীতির অভিযোগে রুশ প্রতিরক্ষা উপমন্ত্রী তিমুর ইভানভকে পদচ্যুত ও গ্রেপ্তার করা হয়েছিল। তিমুর ইভানভ সাবেক রুশ প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগুর ঘনিষ্ঠ ছিলেন। এভাবে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের আরও পাঁচজন বর্তমান ও সাবেক কর্মকর্তা-মন্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। বুলগাকভ তাদের মধ্যে সর্বশেষ।

বুলগাকভের গ্রেপ্তারের পর ক্রেমলিন এক বিবৃতিতে জানিয়েছে, প্রতিরক্ষা ও সামরিক খাতকে দুর্নীতিমুক্ত রাখতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ। ৬৯ বছর বয়সী বুলগাকভ রুশ সরকারের গুরুত্বপূর্ণ মন্ত্রীদের একজন ছিলেন এবং সেনাবাহিনীতে তার যথেষ্ট প্রভাব ছিল। সামরিক খাতে অবদানের জন্য তিনি বহু পদক ও সম্মাননা পেয়েছেন, যার মধ্যে রাশিয়ার সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা ‘হিরো অব রাশিয়া’ও রয়েছে।

আজকের বাংলা তারিখ



Our Like Page