October 18, 2026, 10:30 pm
শিরোনামঃ
যশোরে গাঁজা উদ্ধারের পর মাদক ব্যবসায়ীর মোটরসাইকেলে বিক্ষুব্ধ জনতার অগ্নিসংযোগ যশোরের ইউপি চেয়ারম্যান সবুজের জানাজায় লাখো মানুষের ঢল সেনাসদস্যদের জন্য ‘ওয়ান র‍্যাংক ওয়ান পেনশন’ বাস্তবায়ন প্রক্রিয়াধীন : প্রধানমন্ত্রী অস্ত্র হাতে প্রতিমন্ত্রী ইশরাক ; আইনের ব্যত্যয় হলে ‘ব্যবস্থা নেবে পুলিশ’ : ডিএমপি কমিশনার গ্রামীণ কল্যাণের ৬৬৬ কোটি টাকা কর ‌‌‘দ্রুত আদায়ের’ নির্দেশ স্থগিত নোয়াখালীতে স্ত্রীকে পিটিয়ে হত্যার পর গাছের সঙ্গে ঝুলিয়ে রেখে পালালো স্বামী চট্টগ্রামে যুবদল কর্মীকে প্রকাশ্যে গুলি করে হত্যা ; অস্ত্রসহ ৬ জন আটক গাজায় ধ্বংসস্তূপ থেকে উদ্ধার ৭৫ মরদেহ ; একসঙ্গে জানাজা সৌদির পক্ষে ইয়েমেন যুদ্ধে নামছে আরব আমিরাত নতুন প্রতিরক্ষামন্ত্রী নিয়োগ দিলো ইরান
এইমাত্রপাওয়াঃ

৭ দিনের মধ্যে কারফিউ উঠে যাওয়ার আশা সালমান এফ রহমানের

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : আগামী সাত দিনের মধ্যে কারফিউ উঠে যাওয়ার বিষয়ে আশা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর বেসরকারি বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান।

রোববার (২৮ জুলাই) আগারগাঁওয়ে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ভবনে ব্যবসায়ীদের সঙ্গে আয়োজিত মতবিনিময় সভা শেষে তিনি এ আশা প্রকাশ করেন।

সালমান এফ রহমান বলেন, কারফিউ প্রতিদিনই শিথিল হচ্ছে। আগামী সাত দিনের মধ্যে শেষ হয়ে যাবে, ইনশাআল্লাহ।

ভবিষ্যতে উদ্ভূত পরিস্থিতি এড়াতে ব্যবসায়ীরা আলাদা ইন্টারনেট চেয়েছেন বলেও জানান তিনি।

কোটা সংস্কার আন্দোলনে ঢাকা ও আশপাশের জেলার ব্যবসা-বাণিজ্যের ক্ষতি হয়েছে জানিয়ে তিনি বলেন, খাত সংশ্লিষ্টদের আজকের মধ্যে ক্ষতির পরিমাণ লিখিত আকারে দিতে বলেছি।

তিনি আরও বলেন, আমরা পাঁচটি সমস্যা চিহ্নিত করতে পেরেছি। চট্টগ্রাম পোর্টে সমস্যার কথা ব্যবসায়ীরা বলেছেন। সংশ্লিষ্টদের নিয়ে আমরা আগামীতে বৈঠকে বসব। দ্বিতীয় সমস্যা তারা বলেছে এনবিআরের সঙ্গে। এনবিআরকে নিয়েও একটা মিটিং করব। তৃতীয় মিটিং করব বাংলাদেশ ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে।

বাজেটে অনেক কিছুই এসেছে যেটায় ব্যবসায়ীদের সমস্যা হতে পারে। সেটা সমাধান করা যেতে পারে। এছাড়া ব্যাংকিং, ইন্টারনেট ও বিদ্যুৎ-জ্বালানীতে সমস্যার কথা ব্যবসায়ীরা আজকের বৈঠকে জানিয়েছেন।

সালমান এফ রহমান বলেন, ফোরজি চালু হয়ে যাচ্ছে, ইন্টারনেট ছাড়া কোনো ব্যবসা সম্ভব না এখন। প্রধানমন্ত্রী যে সিদ্ধান্ত নিয়েছেন, ধীরে ধীরে আমরা স্বাভাবিক অবস্থায় ফিরছি।

তিনি বলেন, ব্যবসায়ীরা আজকে দিনের মধ্যে সংশ্লিষ্ট খাতের ক্ষতির পরিমাণটা লিখিতভাবে জানাবেন। ঢাকার বাইরে খুব বেশি ক্ষতি হয়নি। ব্যবসায়ীরা লিখিতভাবে আমাদের জানাবেন।

প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা বলেন, ইন্টারনেটের জেনারেল সিস্টেমটা যদি নষ্ট হয়ে যায়, কোনো কারণে বন্ধ হয়ে যায়,
তাহলে ব্যবসায়ীদের জন্য স্ট্যান্ডবাই সিস্টেম করা যায় কি না, এমন পরামর্শ ব্যবসায়ীরা দিয়েছেন। যাতে ব্যবসাটা চলতে পারে। নিজস্ব একটা ইন্টারনেট তৈরি হয়ে যায় কি না, সেটির একটা সাজেশন এসেছে।

ব্যবসায়ীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে রয়েছেন জানিয়ে তিনি বলেন, ব্যবসায়ীরা এই পরিস্থিতি ওভারকাম করতে পারবেন। তারা সরকারকে সব ধরনের সহায়তা করবেন।

কোটা আন্দোলনকে কেন্দ্র করে গুজব ও মিথ্যা তথ্য সোশ্যাল মিডিয়া এবং বিদেশি মিডিয়ায় প্রচার হয়েছে দাবি করে তিনি বলেন, বাইরে আমাদের ইমেজ নিয়ে সমস্যা হয়েছে। এটা এখন রিপেয়ার করতে হবে। এ জন্য প্রথমে আমাদের স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনতে হবে। সব স্বাভাবিক হলে, ইমেজ ড্যামেজ অনেকটা রিকোভার হবে।

সভায় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ, বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলমসহ দেশের শীর্ষ শিল্প গ্রুপের প্রধানরা উপস্থিত ছিলেন।

আজকের বাংলা তারিখ

  • ১৯শে অক্টোবর, ২০২৬
  • ৩রা কার্তিক, ১৪৩৩
  • ৭ই জমাদিউল-আউয়াল, ১৪৪৮
October ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Sep    
 ১২৩৪
৫৬৭৮৯১০১১
১২১৩১৪১৫১৬১৭১৮
১৯২০২১২২২৩২৪২৫
২৬২৭২৮২৯৩০৩১  


Our Like Page