August 5, 2026, 3:17 am
শিরোনামঃ
যশোরের শার্শায় ৬ হাজার পিস ইয়াবাসহ নারী আটক যশোরের বেনাপোল ইমিগ্রেশনে টাঙ্গাইলের কৃষকলীগ নেতা আটক যশোর হাসপাতালে বৃদ্ধার স্বর্ণের চেইন ছিনতাইকালে তরুণী আটক যশোরের বেনাপোল বন্দর ট্রাফিক পরিচালক শামীম নাটোরে বদলির প্রজ্ঞাপণ প্রকাশে বন্দরজুড়ে তোলপাড় ডিসেম্বরের মধ্যে কৃষকদের পূর্ণাঙ্গ তালিকা প্রণয়নের নির্দেশ দিলেন প্রধানমন্ত্রী সমঝোতার ভিত্তিতেই সংবিধান সংশোধন করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী আদালতের আদেশ অমান্য করে শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে ব্যবস্থা নেবে সরকার : তথ্য উপদেষ্টা নওগাঁয় শিক্ষার্থীকে মারধরের অভিযোগে প্রধান শিক্ষকের গাড়িতে ভাঙচুর‌ ও বিদ্যালয়ে তালা ঝিনাইদহের মহেশপুর সীমান্তে বিএসএফের রাবার বুলেটে বাংলাদেশি যুবক আহত লক্ষ্মীপুরে ভাড়াটে খুনি দিয়ে সাবেক স্ত্রীকে হত্যার অভিযোগে জামায়াত নেতা কারাগারে
এইমাত্রপাওয়াঃ

চুয়াডাঙ্গায় মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

অনলাইন সীমান্তবাণী ডেস্ক : চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রেনের বগি লাইনচ্যুতের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৩০ জুলাই) বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার মুঞ্জিগঞ্জ রেলস্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটেছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে স্টেশন মাস্টার মিজানুর রহমান  এ তথ্য নিশ্চিত করে বলেন, খুলনা থেকে একটি মালবাহী ট্রেন তেল নিয়ে পার্বতীপুর যাচ্ছিল। এ সময় মোমিনপুর-মুঞ্জিগঞ্জ রেলওয়ে স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছালে একটি বগি লাইনচ্যুত হয়েছে। ঈশ্বরদী থেকে উদ্ধারকারী ট্রেন এসে উদ্ধারকাজ চালাচ্ছে।

চুয়াডাঙ্গা রেলওয়ে পুলিশ ফাড়ির উপ-পরিদর্শক (এসআই) বলেন, তেলবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। উদ্ধারকাজ চলমান রয়েছে। ঘটনাস্থলে পুলিশ, বিজিবি ও আইনপ্রয়োগকারীর সংস্থার একাধিক টিম রয়েছে।

আলমডাঙ্গা থানা পুলিশের পরিদর্শক (ওসি) শেখ গনি মিয়া বলেন, আমি ঘটনাস্থলে পরিদর্শন করেছি। উদ্ধারকাজ চলছে।

নাশকতা হতে পারে কিনা জানতে চাইলে তিনি বলেন, এটা নাশকতার কোনো ঘটনা নয়।

এদিকে বিকেল ৩টা পর্যন্ত এ প্রতিবেদন লেখা পর্যন্ত উদ্ধারকাজ চলমান রয়েছে বলে জানিয়েছেন স্টেশন মাস্টার মিজানুর রহমান। এদিকে ঘটনাস্থলে কোনো সংবাদকর্মীকে যেতে দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ পাওয়া গেছে।

আজকের বাংলা তারিখ

August ২০২৬
Mon Tue Wed Thu Fri Sat Sun
« Jul    
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  


Our Like Page